সর্বশেষ

‘পরমাণু স্থাপনায় মার্কিন হামলা যুদ্ধের শুরু’

'us attack on nuclear facilities is the beginning of war'Probashir city Popup 19 03

ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলাকে ‘যুদ্ধের সূচনা’ হিসেবে আখ্যা দিয়েছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিরা। তাদের মতে, এ হামলা শান্তি নয়, বরং বৃহত্তর সংঘাতের দ্বার উন্মুক্ত করেছে। রোববার (২২ জুন) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

হুতিদের রাজনৈতিক ব্যুরোর সদস্য মোহাম্মদ আল-ফারাহ এক বিবৃতিতে বলেন, “ট্রাম্প দ্রুত আগ্রাসন চালিয়ে যুদ্ধ শেষ করতে চান বলেই মনে হচ্ছে। তবে কয়েকটি পারমাণবিক স্থাপনায় হামলা চালানো কোনোভাবেই যুদ্ধের পরিসমাপ্তি নয়, এটি কেবল শুরু।”

এর আগে হুতির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি হুঁশিয়ারি দিয়ে জানান, যুক্তরাষ্ট্র যদি ইসরায়েলের সঙ্গে যৌথভাবে ইরানে হামলায় অংশ নেয়, তবে তারা লোহিত সাগরে যুক্তরাষ্ট্রের নৌযান ও যুদ্ধজাহাজগুলোর ওপর তাৎক্ষণিক পাল্টা হামলা চালাবে। তিনি বলেন, “আমাদের বাহিনী শত্রুর প্রতিটি পদক্ষেপ সতর্কভাবে নজরদারি করছে। ইয়েমেন মুসলিম উম্মাহর স্বাধীনতা রক্ষায় প্রস্তুত।”

হুতি নেতারা আরও অভিযোগ করেন, যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ মুসলিম জাতির মর্যাদা, স্বাধীনতা ও স্বনির্ভরতার ওপর সরাসরি আঘাত। তারা মনে করে, এই আগ্রাসনের মাধ্যমে দখল, লুণ্ঠন ও অপমানই মূল লক্ষ্য।

বিশ্লেষকদের মতে, হুতিদের এমন বক্তব্য এবং আগ্রাসন-প্রতিরোধের ঘোষণা মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক উত্তেজনাকে আরও ঘনীভূত করতে পারে।

আরও দেখুনঃ

 

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03