সর্বশেষ

আমি চাইলেই যুদ্ধ বন্ধ হয়ে যাবে : ডোনাল্ড ট্রাম্প

1dfbb90c8a4333c219c1d40a5650966fCity ads Investment (1)

ইরান ও ইসরায়েলের মধ্যে সাম্প্রতিক উত্তেজনা নিয়ে মুখ খুলেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি স্পষ্ট করে বলেছেন, এই সংঘাতে যুক্তরাষ্ট্র কোনোভাবেই জড়িত নয়। শনিবার রাতে ইরানে চালানো হামলার সঙ্গে আমেরিকার সম্পৃক্ততা নেই বলেও দাবি করেছেন তিনি।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ এক পোস্টে ট্রাম্প লিখেছেন, ইরান-ইসরায়েল দ্বন্দ্বে যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা নেই। তবে একই সঙ্গে তিনি ইঙ্গিত দিয়েছেন, যুক্তরাষ্ট্রের ওপর কোনো হামলা হলে তার জবাব হবে নজিরবিহীন।

এর আগে ইরান অভিযোগ করেছিল, ইসরায়েলের লাগাতার হামলা ঠেকাতে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা কোনো ধরনের পদক্ষেপ নিচ্ছে না। এমনকি ইসরায়েলকে সহায়তা করা দেশগুলোকেও ইরান সতর্ক করে জানিয়েছে, প্রয়োজনে তাদের ওপরও হামলা চালানো হতে পারে।

এই প্রসঙ্গে ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, “ইরান যদি যুক্তরাষ্ট্রের ওপর যেকোনোভাবে হামলা চালায়, তবে আমাদের সশস্ত্র বাহিনী এমন জবাব দেবে, যা আগে কেউ দেখেনি।” তাঁর মতে, এই রকম যুদ্ধ পরিস্থিতি এড়াতে কূটনৈতিক সমঝোতায় পৌঁছানো সম্ভব।

ট্রাম্প আরও বলেন, যুক্তরাষ্ট্র চাইলেই ইরান ও ইসরায়েলের মধ্যে একটি চুক্তির মাধ্যমে এই রক্তক্ষয়ী সংঘাতের অবসান ঘটাতে পারে। পরিস্থিতি যেভাবে এগোচ্ছে, তা নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে। তবে এখনো পর্যন্ত তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা বাস্তব রূপ নেয়নি। (সূত্র: বিবিসি)

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup