Long Popup (2)
সর্বশেষ

দিল্লি থেকে ফেরত পাঠানো হলো বাংলাদেশি দাবাড়ুকে

Bangladeshi chess player sent back from delhiCity

ঈদের ঠিক আগের দিন ভারতের রাজধানী দিল্লির উদ্দেশে রওনা হয়েছিলেন বাংলাদেশের দুই নারী দাবাড়ু আছিয়া ও রাণী হামিদ। সার্ক ভিসা থাকলেও আছিয়াকে ভারতের ইমিগ্রেশনে বাধা দেওয়া হয়। ফলে ঈদের দিন সকালে তাকে দেশে ফিরে আসতে হয়।

আছিয়া জানান, ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে জানিয়েছে, পূর্বে তিনি মেডিকেল ভিসায় ভারতে গিয়ে দাবা টুর্নামেন্টে অংশ নিয়েছিলেন। এ কারণে তাকে পুনরায় প্রবেশ করতে দেওয়া হবে না। যদিও আছিয়ার দাবি, সেই সময় তার ডাক্তার দেখানোর পরিকল্পনা থাকলেও চিকিৎসক না থাকায় তিনি কেবল টুর্নামেন্টে অংশ নিয়েই ফিরে আসেন।

আছিয়া আরও বলেন, বিষয়টি স্পষ্টভাবে ভারতীয় কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এমনকি ভারতীয় দাবা ফেডারেশনও জানিয়েছে, যদি মেডিকেল ভিসায় দাবা খেলা কোনো ভুল হয়ে থাকে, তাহলে জরিমানা দেওয়ার জন্যও তারা প্রস্তুত। তবুও ইমিগ্রেশন অফিসাররা জানিয়েছেন, কলকাতা ইমিগ্রেশন থেকে তার বিরুদ্ধে তথ্য এসেছে, তারা কিছু করতে পারবেন না।

এই পরিস্থিতিতে আছিয়াকে দিল্লি বিমানবন্দর থেকেই দেশে ফিরে আসতে হয়। রাণী হামিদের ক্ষেত্রে এমন কোনো সমস্যা না হলেও আছিয়ার ঘটনাটি বাংলাদেশি ক্রীড়াঙ্গনে আলোচনা সৃষ্টি করেছে। সংশ্লিষ্টরা বিষয়টি কূটনৈতিক পর্যায়ে সমাধানের আহ্বান জানিয়েছেন।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

ProbashircityWebPopupUpdate