সর্বশেষ

মৌরিতানিয়ার হজযাত্রীদের নিয়ে বিমান বিধ্বস্তের বিষয়ে যা জানা গেল

What we know about the plane crash involving mauritanian hajj pilgrimsProbashir city Popup 19 03

সৌদি আরবে হজ পালন করতে যাওয়া মৌরিতানিয়ার ২১০ জন যাত্রীকে বহনকারী একটি বিমানের দুর্ঘটনার গুজব সামাজিক যোগাযোগমাধ্যম এবং কিছু অনলাইন সংবাদমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে গতকাল মঙ্গলবার। বলা হয়, বিমানটি লাল সাগরের তীরবর্তী এলাকায় বিধ্বস্ত হয়েছে। তবে মৌরিতানিয়া এয়ারলাইন্স ও দেশটির সরকারি সূত্র এই খবরকে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে।

 

গুজবের শুরুতে বলা হয়, হজ মৌসুমের প্রাক্কালে হজযাত্রীবাহী ওই বিমানের সঙ্গে হঠাৎ করে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এবং সেটি সম্ভবত লাল সাগরের উপকূলবর্তী এলাকায় বিধ্বস্ত হয়েছে। এতে যাত্রীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ ছড়িয়ে পড়ে সর্বত্র। তবে এসব গুজবের কোনো আনুষ্ঠানিক ভিত্তি পাওয়া যায়নি।

মৌরিতানিয়া এয়ারলাইন্স এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানায়, ‘আল্লাহর অশেষ কৃপায় সকল হজযাত্রী সৌদি আরবে নিরাপদে পৌঁছেছেন। ২৩, ২৪ ও ২৫ মে যাত্রাকালীন কোনো ফ্লাইটেই কোনো ধরণের দুর্ঘটনার ঘটনা ঘটেনি।’ তারা আরও জানিয়েছে, হজ শেষে যাত্রীদের ফেরত আনার জন্য ১২, ১৩ ও ১৪ জুন নির্ধারিত ফ্লাইটের সময়সূচি চূড়ান্ত করা হয়েছে।

বিমান সংস্থাটি বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে জানিয়েছে, ‘এই ধরনের গুজব যাত্রীদের নিরাপত্তা নিয়ে জনমনে অযথা আতঙ্ক সৃষ্টি করে এবং সংস্থার ভাবমূর্তি ক্ষুণ্ন করে। আমরা এসব উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণার বিরুদ্ধে প্রয়োজনে আইনি পদক্ষেপ নেব।’

এছাড়া, মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম এমএএসডিআর ‘এক্স’ প্ল্যাটফর্মে জানায়, বিমান বিধ্বস্তের খবর এবং সংশ্লিষ্ট একটি ভিডিও সম্পূর্ণ ভুয়া। ভিডিওতে বিমানের যাত্রীদের আতঙ্কিত কণ্ঠস্বর এবং ‘আল্লাহু আকবার’ ধ্বনি থাকলেও সেটির এই ঘটনার সঙ্গে কোনো যোগসূত্র নেই বলেও নিশ্চিত করা হয়েছে। সুতরাং, মৌরিতানিয়ার হজযাত্রীদের নিয়ে বিমান দুর্ঘটনার কোনো ঘটনা ঘটেনি—এই গুজব সম্পূর্ণ বিভ্রান্তিকর।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03