সর্বশেষ

‘গাজার সব মানুষ না খেয়ে আছেন’

'all the people in gaza are starving'City ads Investment (1)

দখলদার ইসরায়েল ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দুই মাস ধরে অবরোধ আরোপ করে রেখেছে। এতে গাজায় দুর্ভিক্ষ দেখা দিয়েছে, সেখানে খাদ্যসহ কোনো কিছুই প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

ফিলিস্তিনি এনজিও’স নেটওয়ার্কের প্রধান আমজাদ শায়া জানান, ইসরায়েলের হামলায় গাজার পরিস্থিতি ভয়াবহ, এবং অবরোধের কারণে সেখানকার মানুষ চরম খাদ্য সংকটে ভুগছে।

গাজায় ইসরায়েলি হামলায় আজ বুধবার ভোর থেকে আরও অনেক ফিলিস্তিনি নিহত হয়েছেন।

আলজাজিরার সাংবাদিক জেমস বেইস জানিয়েছেন, যুক্তরাষ্ট্র হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির চেষ্টা করছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকোফ কাতারের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করছেন।

তবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু যুদ্ধ থামানোর হুমকি দেওয়ায় যুদ্ধবিরতির প্রচেষ্টা কঠিন হয়ে পড়েছে।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup