ওমানের সালালাহ শহরের আওকাদ শিল্পাঞ্চলে অবৈধভাবে গড়ে ওঠা পশুর খামার ও শেডগুলো উচ্ছেদের নির্দেশ দিয়েছে ধোফার মিউনিসিপ্যালিটি। শহরের সৌন্দর্য রক্ষা এবং নগর পরিকল্পনার নিয়মভঙ্গকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতেই এই কঠোর পদক্ষেপ নিয়েছে স্থানীয় প্রশাসন।
মিউনিসিপ্যালিটির পক্ষ থেকে জারি করা এক আনুষ্ঠানিক নোটিশে বলা হয়েছে, নোটিশ পাওয়ার ১৪ দিনের মধ্যে শিল্পাঞ্চলে থাকা সব অবৈধ শেড, সংশ্লিষ্ট স্থাপনা এবং গবাদিপশু সম্পূর্ণভাবে সরিয়ে ফেলতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।
মূলত শিল্পাঞ্চলগুলোতে অবৈধ ভূমি ব্যবহার রোধ করা এবং জনশৃঙ্খলা বজায় রাখার চলমান অভিযানের অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রশাসনের এই উদ্যোগের ফলে আওকাদ শিল্পাঞ্চলের পরিবেশ আরও উন্নত ও পরিচ্ছন্ন হবে বলে আশা করা হচ্ছে।
আরও
আরও দেখুন









