সর্বশেষ

ভোলায় এসে বন্ধুর বোনকে বিয়ে করলেন চীনা যুবক

Chinese man marries friend's sister in bhola (2)City ads Investment (1)

ভোলা সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়নের চন্দ্রপ্রসাদ গ্রামে চীনা যুবক ইরিছা চংয়ের সাথে স্থানীয় নাবিয়া আক্তারের দশ লাখ টাকা কাবিনে বিয়ে হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় দুই বছর আগে ইউচ্যাটের মাধ্যমে রনির সাথে ইরিছার পরিচয় হয়। এরপর তাদের মধ্যে নিয়মিত কথা হতো। এক পর্যায়ে ইরিছা ভোলায় এসে রনির বোন নাবিয়াকে পছন্দ করেন এবং বিয়ের প্রস্তাব দেন।

প্রথমে নাবিয়ার পরিবার রাজি না হলেও পরে তারা সম্মতি জানায়। গত ৫ই মে রাতে দশ লাখ টাকা কাবিনে তাদের বিয়ে হয়। এই ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে এবং দূর-দূরান্ত থেকে মানুষ চীনা এই যুবককে দেখতে আসছে।

Chinese man marries friend's sister in bhola

ইরিছা চং চীনের লানজু শহরের বাসিন্দা এবং মুসলিম। তার বাবা একজন ব্যবসায়ী। নাবিয়া স্থানীয় একটি কলেজের শিক্ষার্থী।

নাবিয়ার ভাই জানান, ইরিছা বাংলাদেশে আসার পর তার বোনকে পছন্দ করেন এবং তাকে বিয়ে করা ছাড়া চীনে ফিরে যাবেন না বলে জানান।

নাবিয়ার বাবা জানান, প্রথমে তারা রাজি না হলেও পরে উপায় না দেখে বিয়ে দেন এবং এতে তারা খুশি। স্থানীয়রা জানান, ইরিছা নিয়মিত নামাজ পড়েন এবং তিনি মুসলিম হওয়ায় তারা গর্বিত।

ইরিছা নাবিয়াকে বিয়ে করতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছেন। তারা জানান, নাবিয়া ও তার ভাইয়ের পাসপোর্ট হয়ে গেলে আগামী এক সপ্তাহের মধ্যে তিনি তাদের চীনে নিয়ে যাবেন। নাবিয়াও দ্রুত চীনে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup