Long Popup (2)
সর্বশেষ

দুই দশকের ইতিহাসের সমাপ্তি, বন্ধ হচ্ছে স্কাইপে

Skype is shutting down, ending two decades of historyProbashircityWebPopupUpdate

একসময় ভিডিও কলিংয়ের জন্য স্কাইপে ছিল সবচেয়ে জনপ্রিয় মাধ্যম। তবে ব্যক্তিগত ও কর্পোরেট যোগাযোগের এই অ্যাপ্লিকেশনটি ধীরে ধীরে তার জনপ্রিয়তা হারায়। মাইক্রোসফট আগেই স্কাইপে বন্ধ করার ঘোষণা দিয়েছিল এবং (৫ মে) থেকে এটি আনুষ্ঠানিকভাবে বন্ধ হয়ে যাচ্ছে।

২০০৩ সালে চালু হওয়া স্কাইপে ছিল প্রথম দিকের ভয়েস ও ভিডিও কলিং প্ল্যাটফর্ম, যা বিশ্বজুড়ে কোটি কোটি মানুষ ব্যবহার করত। ২০১১ সালে মাইক্রোসফট ৮.৫ বিলিয়ন ডলারে স্কাইপে কিনে নেওয়ার পর এটি আরও বেশি ব্যবহারকারীর কাছে পৌঁছে যায়। তবে সময়ের সাথে সাথে প্রযুক্তির পরিবর্তন এবং জুম, গুগল মিট, টিমস-এর মতো প্ল্যাটফর্ম আসার কারণে স্কাইপে পিছিয়ে পড়ে।

বন্ধ করার ঘোষণা আসার পর থেকেই স্কাইপের কার্যক্রম ধীরে ধীরে মাইক্রোসফট টিমসে স্থানান্তর করা হয়েছে। স্কাইপে বন্ধ হয়ে গেলেও ব্যবহারকারীরা তাদের আগের সব সুবিধা টিমস-এর মাধ্যমে পাবেন। স্থানান্তরের প্রক্রিয়া সহজ করতে স্কাইপের বর্তমান ব্যবহারকারীরা তাদের অ্যাকাউন্টের তথ্য দিয়ে মাইক্রোসফট টিমসে বিনামূল্যে লগইন করতে পারবেন। এর মাধ্যমে তারা আগের মতো ব্যক্তিগত ও গ্রুপ কল, বার্তা আদান-প্রদান, ফাইল শেয়ারিংসহ অন্যান্য সুবিধা ব্যবহার করতে পারবেন।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate