সর্বশেষ

গুজরাটে ‘বাংলাদেশি’ সন্দেহে আটককৃতরা ভারতের বাংলাভাষী মুসলিম নাগরিক!

Arrested 'bangladeshi' in gujarat are bengali speaking muslim citizens of indiaCity ads Investment (1)

ভারতের গুজরাটে বাংলাদেশি সন্দেহে বিপুল সংখ্যক মানুষকে আটকের ঘটনায় নতুন তথ্য উঠে এসেছে। সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, আটককৃতরা আসলে ভারতের বিভিন্ন রাজ্যের বাংলাভাষী মুসলিম নাগরিক। বিবিসি গুজরাট, উত্তরপ্রদেশ, ওড়িশা, মহারাষ্ট্র এবং পশ্চিমবঙ্গের বাংলাভাষী মুসলিমদের বাংলাদেশি আখ্যা দিয়ে হয়রানি করার প্রমাণ পেয়েছে।

এমনকি ভারতীয় নাগরিকত্বের উপযুক্ত প্রমাণ থাকা সত্ত্বেও অনেককে আটক করা হয়েছে বলে বিবিসি তাদের অনুসন্ধানে জানতে পেরেছে। গুজরাট পুলিশ এর আগে গত শনিবার ভোর থেকে সোমবার রাত পর্যন্ত সাড়ে ৬ হাজার অবৈধ অভিবাসী আটকের খবর দিয়েছিল। শুধু তাই নয়, আহমেদাবাদের মুসলিম অধ্যুষিত এলাকায় বুলডোজার দিয়ে বহু ঘরবাড়িও ভেঙে দেওয়া হয়।

গুজরাট পুলিশের মহাপরিচালকের উদ্ধৃতি দিয়ে সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছিল, আটককৃতদের মধ্যে ৪৫০ জন অবৈধ বাংলাদেশি। যদিও দিল্লি এ বিষয়ে ঢাকাকে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। গুজরাট রাজ্য পুলিশের দাবি ছিল, আটককৃতরা পরিচয়পত্র জাল করে অবৈধভাবে ভারতে বসবাস করছিল।

আহমেদাবাদের অপরাধ বিভাগের যুগ্ম পুলিশ কমিশনার শারদ সিংহাল গণমাধ্যমকে জানিয়েছিলেন, বিপুল সংখ্যক অবৈধ বাংলাদেশি এখানে রয়েছে—এমন তথ্যের ভিত্তিতেই পুলিশ অভিযান চালায়। তিনি আরও বলেন, আটককৃতরা দীর্ঘদিন ধরে ভুয়া পরিচয়পত্র তৈরি করে এখানে বসবাস করছিল এবং তাদের আইডি কার্ডের তথ্য যাচাই করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তারা কতবার এবং কখন বাংলাদেশে যাতায়াত করেছে, তাও খতিয়ে দেখা হচ্ছে।

আরও দেখুন 

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup