সর্বশেষ

আজ থেকে শুরু ২০২৫ সালের হজ ফ্লাইট

2025 hajj flights begin todayProbashir city Popup 19 03

পবিত্র হজ পালনের উদ্দেশ্যে আজ (২৮ এপ্রিল) রাত ২টা ১৫ মিনিটে শুরু হচ্ছে হজ ফ্লাইট। এ বছর ৮৭ হাজার ১০০ জন বাংলাদেশি মুসল্লি সৌদি আরবে হজ পালন করবেন। প্রথম দিনে ৪১৯ জন হজযাত্রী সৌদি আরবের উদ্দেশে ঢাকা ছাড়বেন। হজ ক্যাম্পের ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন যাত্রীরা। আজ আনুষ্ঠানিকভাবে হজ ফ্লাইটের উদ্বোধন করবেন অন্তর্বর্তী সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

সরকারি ব্যবস্থাপনায় ৫ হাজার ২০০ এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৮১ হাজার ৯০০ জন হজযাত্রী এবার সৌদি আরবে যাবেন। হজ ব্যবস্থাপনায় সহায়তার জন্য নিয়োজিত থাকবেন ১১২ জন সরকারি গাইড, ১ হাজার ৭৪৩ জন বেসরকারি গাইড এবং ৭০ জন মোয়াল্লেম।

হজ ফ্লাইট পরিচালনায় প্রস্তুত রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস, সাউদিয়া ও নাস এয়ারলাইনস। ৩১ মে পর্যন্ত হজ ফ্লাইট চলবে এবং ফিরতি ফ্লাইট শুরু হবে ১০ জুন থেকে, যা শেষ হবে ১০ জুলাইয়ের মধ্যে। বিমান বাংলাদেশ এয়ারলাইনস ১১৮টি, সাউদিয়া ৮০টি এবং নাস এয়ার ৩৪টি হজ ফ্লাইট পরিচালনা করবে।

এ বছর হজযাত্রীদের নগদ টাকা বহনের ঝামেলা এড়াতে দেয়া হবে বিশেষ ডেবিট কার্ড। পাশাপাশি থাকবে স্বল্পমূল্যে রোমিং সুবিধা ও লাগেজ ট্র্যাকিং সিস্টেম। আধুনিক সেবার অংশ হিসেবে আজ উদ্বোধন করা হবে ‘ই-হজ বিডি’ অ্যাপ, যা হজ ব্যবস্থাপনায় আরও স্বচ্ছতা আনবে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03