সর্বশেষ

সৌদিতে ঈদ নিয়ে সর্বশেষ যা জানা গেলো

সৌদিতে ঈদ নিয়ে সর্বশেষ যা জানা গেলোCity ads Investment (1)

সৌদি আরবে ২৯ মার্চ শনিবার পবিত্র শাওয়াল মাসের চাঁদের অনুসন্ধান করা হবে। এদিন সন্ধ্যায় সবাইকে চাঁদ দেখার প্রস্তুতি নিতে বলেছে দেশটি। মূলত শনিবার সূর্যাস্তের পরই জানা যাবে রোজা কয়টি হচ্ছে এবং ঈদুল ফিতর হবে কোনদিন। যদিও এবার ২৯ রোজা পূর্ণ হওয়া এবং সে মোতাবেক রোববার ঈদ পালিত হওয়ার সম্ভাবনা প্রবল।

রমজান শুরুর আগে সৌদি আরবের জ্যোতির্বিদ্যা বোর্ডের সদস্য ও রয়্যাল কোর্টের উপদেষ্টা শেখ আব্দুল্লাহ বিন সুলেইমান আল-মানেয়া জানিয়েছেন, জ্যোতির্বিদ্যার হিসাব-নিকাশ অনুযায়ী, এ বছরের রমজান মাসটি হবে ২৯ দিনের। সে হিসেবে রমজানের শেষদিন হবে ২৯ মার্চ। আর ঈদুল ফিতর পালিত হবে ৩০ মার্চ।

তবে আমিরাতের জ্যোতির্বিদ্যা কেন্দ্র আবার বলেছে, এবারের রমজানে সৌদি আরব ও মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ৩০ দিনের রোজা হওয়ার সম্ভাবনা খুবই বেশি। কারণ ২৯ মার্চ চাঁদ সূর্যাস্তের পর সূর্যের সঙ্গে সংযোগ ঘটবে।

খালি চোখে, টেলিস্কোপ বা অন্য কোনো উপায়েও এদিন চাঁদ দেখা সম্ভব নয়। ফলে, আরব বিশ্বে এই দিন শাওয়াল চাঁদ না দেখা যাওয়ায় রমজান মাসের ৩০ দিন পূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে। এবছর সৌদি আরবের কর্মীরা ঈদুল ফিতরে শুক্র শনি মিলিয়ে ছয় দিনের ছুটি পাচ্ছেন।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup 19 03