সর্বশেষ

স্বামীসহ আমেরিকা ফেরার স্বপ্ন কেড়ে নিল লরি

স্বামীসহ আমেরিকা ফেরার স্বপ্ন কেড়ে নিল লরিCity ads Investment (1)

চট্টগ্রামে লরির ধাক্কায় প্রাণ গেল আমেরিকা প্রবাসী আনোয়ারা সুলতানা তিশা (২২) নামের এক নারীর।

মঙ্গলবার (২৫ মার্চ) রাত ১০টার দিকে পতেঙ্গা থানার স্টিলমিল বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত নারী নগরীর পতেঙ্গা মুসলিমাবাদ এলাকার মো. জাহেদের স্ত্রী। তিনি ২ মাস আগে আমেরিকা থেকে বাংলাদেশে আসেন। এই দুই মাস স্বামী জাহেদকে আমেরিকা নিয়ে যাওয়ার প্রস্তুতি চালাচ্ছিলেন তিনি। এমনকি ঈদের পরেই পাড়ি জমাতেন আমেরিকায়।

নিহত আনোয়ারা সুলতানা তিশার চাচা মো. আমিন বলেন, তিশার স্বামী বাইক চালাচ্ছিলেন পেছনে বসেছিল তিশা। বনফুলের সামনে পৌঁছালে এক লরি তাদের বাইককে ধাক্কা দিলে আমার ভাতিজি মারা যান। তারা ঈদের পর স্বামীসহ আমেরিকা যাওয়ার প্রস্তুতি নিয়েছেন। তিশা সেখানে ভালো জব করত। স্বামীকেও নিয়ে যাওয়ার প্রস্তুতি শেষ করেছিল। কিন্তু ভাগ্য সবকিছু এলোমেলো করে দিল।

এ ব্যাপারে পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনায় একজন আমেরিকা প্রবাসী নারীর মৃত্যু হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও দেখুন

 

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup