সর্বশেষ

আবহাওয়ার কারণে প্রধান উপদেষ্টার ফ্লাইট বাতিল

আবহাওয়ার কারণে প্রধান উপদেষ্টার ফ্লাইট বাতিলProbashir city Popup 19 03

ঘনকুয়াশায় ও বৈরী আবহাওয়ার কারণে রাজবাড়ীর কালুখালিতে সেনাবাহিনীর শীতকালীন মহড়া (ম্যানুভার অনুশীলন) স্থগিত করা হয়েছে। সেখানে প্রধান অতিথি হওয়ার কথা ছিল প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের। একই কারণে প্রধান উপদেষ্টার সফরও স্থগিত হয়েছে।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) জেলার কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের হরিণবাড়িয়ার চরে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এই মহড়া।

বিষয়টি নিশ্চিত করেছেন লেফটেন্যান্ট কর্নেল মঈন।

এ বিষয়ে রাজবাড়ীর জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা জানান, কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের হরিণবাড়িয়ার চর এলাকায় সেনাবাহিনীর শীতকালীন মহড়া হওয়ার কথা ছিল। এই উপলক্ষে বৃহস্পতিবার বেলা ১১টা ২৫ থেকে ২৯ মিনিটের মধ্যে হেলিকপ্টারযোগে প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের আসার কথা ছিল।

তিনি জানান, মহড়া দেখার পর মধ্যাহ্নভোজে অংশগ্রহণ করতেন তিনি। তবে ঘনকুয়াশা ও বৈরী আবহাওয়ায় কারণে হেলিকপ্টার উড্ডয়নে প্রতিবন্ধকতা দেখা দেওয়ায় মহড়া স্থগিত করা হয়েছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03