সর্বশেষ

২৪ কর্মীকে চাকরিচ্যুত করেছে মেটা

২৪ কর্মীকে চাকরিচ্যুত করেছে মেটাCity ads Investment (1)

খাবার কেনার জন্য প্রতিষ্ঠানের দেওয়া ২৫ ডলার মূল্যের ক্রেডিট ব্যবহার করে টুথপেস্ট, ডিটারজেন্ট এবং ওয়াইন গ্লাসের মতো পণ্য কেনায় মার্কিন বহুজাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান মেটা প্ল্যাটফর্ম ইনকর্পোরেটেড তাদের লস অ্যাঞ্জেলস কার্যালয় থেকে ২৪ জন কর্মীকে চাকরিচ্যুত করেছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদন থেকে জানা গেছে, মালিক প্রতিষ্ঠান মেটার অধীনে থাকা ফেসবুক, ইনস্টাগ্রাম, থ্রেডস ও হোয়াটসঅ্যাপ থেকে চাকুরিচ্যুত করা হয়েছে তাদের।

গণমাধ্যমটির এক তথ্য অনুযায়ী, ৭০ হাজারেরও বেশি কর্মী থাকা প্রতিষ্ঠানটি গত সপ্তাহে এক তদন্তের পর এই কর্মীদের বরখাস্ত করে। তদন্তে উঠে আসে, কর্মীরা অফিসে না থেকেও খাবার অর্ডার করে বাড়িতে পাঠাতেন।

এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মী স্বীকার করেছেন, তিনি ওই ক্রেডিট ব্যবহার করে টুথপেস্ট ও চা পাতার মতো গৃহস্থালি পণ্য কিনেছেন। জানা গেছে, ওই কর্মীর বার্ষিক বেতন ছিলো চার লাখ ডলার।

ওই কর্মী ব্লাইন্ড নামের একটি বেনামি মেসেজিং প্ল্যাটফর্মে লিখেছেন, যে দিনগুলোতে আমি অফিসে খাব না, যেমন আমার স্বামী রান্না করলে বা বন্ধুদের সঙ্গে ডিনারে গেলে, তখন মনে করতাম, ক্রেডিট নষ্ট করা উচিত নয়।

ব্রিটিশ ডেইলি ফিন্যানশিয়াল টাইমস প্রথম এই ঘটনা জনসম্মুখে আনে।

তাদের প্রতিবেদন অনুসারে, ওই কর্মী মানবসম্পদ বিভাগের তদন্তের মুখোমুখি হয়ে নিয়ম ভঙ্গের কথা স্বীকার করেন। পরবর্তীতে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। তিনি লেখেন, ঘটনাটি এতটাই অবিশ্বাস্য ছিল যে মনে হচ্ছিল, সব কিছু যেন স্বপ্নের মতো ঘটছে।

বড় প্রযুক্তি প্রতিষ্ঠানে কর্মীদের জন্য বিনা মূল্যে খাবার প্রদান দীর্ঘদিনের একটি সুবিধা হিসেবে বিবেচিত হয়ে আসছে।

উল্লেখ্য, মার্কিন সাময়িকী ফোর্বসের ২০২৪ সালের বিশ্বের সেরা নিয়োগদাতাদের তালিকায় বর্তমানে মেটা ৯১তম স্থানে রয়েছে।

আরও দেখুনঃ

 

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup 19 03