সর্বশেষ

চালু হলো মোবাইল ইন্টারনেট, স্বস্তিতে প্রবাসীরা

চালু হলো মোবাইল ইন্টারনেট, স্বস্তিতে প্রবাসীরাCity ads Investment (1)

টানা ১১ দিন বন্ধ থাকার পর চালু হয়েছে মোবাইল ইন্টারনেট সেবা। স্বস্তি ফিরে পেয়েছেন প্রবাসীরাও।

প্রত্যন্ত এলাকায় থাকা পরিবারের সাথে ইন্টারনেট কিংবা মোবাইল কলেও কথা বলতে না পারা প্রবাসীরা অবশেষে যোগাযোগ করতে সক্ষম হয়েছেন। রোববার বিকেল ৩টা থেকে সারা দেশে এ সেবা চালু করা হয়।

এদিন বেলা ১১টার দিকে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনে ব্রিফিংয়ে বিকেল থেকে মোবাইল ইন্টারনেট চালুর কথা জানান তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। সাথে ৫ জিবি করে ফ্রি ইন্টারনেট দেওয়ার কথাও বলা হয়।

এর আগে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার মধ্যে গত ১৭ জুলাই রাতে মোবাইল ইন্টারনেট এবং ১৮ জুলাই রাতে ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ করে দেয়া হয়।

পাঁচ দিন পর গত মঙ্গলবার রাতে পরীক্ষামূলকভাবে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু করা হয়। অগ্রাধিকার ভিত্তিতে কূটনীতিক পাড়া, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, বিদ্যুৎ, ফ্রিল্যান্সিং ও প্রযুক্তি এবং রফতানিমুখী খাতে অগ্রাধিকার ভিত্তিতে এ সেবা চালু হয়।

 

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup