সর্বশেষ

‘টুথব্রাশ’ দিয়েই স্বামীর পরকীয়া ধরে ফেললেন স্ত্রী!

Wife catches husband having an affair with 'toothbrush'!Probashir city Popup 19 03

প্রযুক্তির উন্নতির সঙ্গে সঙ্গে মানুষের ব্যক্তিগত জীবনের গোপন তথ্যও আজ আর পুরোপুরি গোপন থাকছে না। এমনই একটি ব্যতিক্রমী ঘটনা ঘটেছে যুক্তরাজ্যে, যেখানে এক নারী তার স্বামীর পরকীয়ার খবর জানতে পারেন একটি স্মার্ট টুথব্রাশ অ্যাপের মাধ্যমে।

ওই নারী মূলত সন্তানদের দাঁতের যত্ন সঠিকভাবে হচ্ছে কি না, তা পর্যবেক্ষণের জন্য একটি স্মার্ট টুথব্রাশের অ্যাপ ব্যবহার করছিলেন। তবে তিনি দেখতে পান, তার স্বামীর ব্রাশ করার সময়সূচিতে রয়েছে অস্বাভাবিকতা-বিশেষ করে এমন সময়ে, যখন তার অফিসে থাকার কথা।

ব্রিটেনের প্রখ্যাত ব্যক্তিগত গোয়েন্দা পল জোনস জানান, এই সময়সূচি প্রথমে তেমন সন্দেহজনক মনে না হলেও, পরবর্তীতে নিয়মিতভাবে প্রতি শুক্রবার সকাল ১০টা ৪৮ মিনিটে দাঁত ব্রাশ করার তথ্য নজরে আসে। অথচ স্বামীর অফিস শুরু হয় সকাল ৯টায়।

গোয়েন্দা তদন্তে বেরিয়ে আসে, স্বামী তখন অফিসে নয়, বরং বাসায় এক সহকর্মীর সঙ্গে সময় কাটাচ্ছিলেন। এই সময়টিকে তিনি নিরাপদ ভাবতেন, কারণ স্ত্রী ও সন্তানরা বাইরে থাকতেন।

পল জোনস জানান, স্মার্ট ডিভাইস যেমন টুথব্রাশ, ভয়েস অ্যাসিস্ট্যান্ট কিংবা ফিটনেস ট্র্যাকার—এগুলো আমাদের অজান্তেই সময় ও অনেকক্ষেত্রে অবস্থান সংরক্ষণ করে রাখে। তাই এই ডাটা পরে আচরণ বিশ্লেষণে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।

তিনি সতর্ক করে বলেন, ডিজিটাল যন্ত্রপাতি যতই নিরীহ মনে হোক না কেন, সেগুলো আমাদের কর্মকাণ্ডের প্রমাণ রেখে যায়। আজকের প্রযুক্তিনির্ভর যুগে সাবধানতা অবলম্বন করাই সবচেয়ে নিরাপদ পথ।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03