সর্বশেষ

কিন্ডারগার্টেন থেকেই এআই শিক্ষার উদ্যোগ

Ai education initiative from kindergarten onwardsCity ads Investment (1)

প্রযুক্তিখাতে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করতে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) সব বয়সী শিক্ষার্থীদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) শিক্ষা চালু করার ঘোষণা দিয়েছে।

দুবাইয়ের শাসক ও ইউএই-এর প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুম জানান, আগামী শিক্ষাবর্ষ থেকে দেশটির সরকারি বিদ্যালয়গুলোতে, এমনকি কিন্ডারগার্টেনেও এআই বিষয়ক পাঠ শুরু হবে।

রবিবার তিনি তার এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে লেখেন, “আমাদের লক্ষ্য হলো আমাদের শিশুদের কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পর্কে শুধু প্রযুক্তিগত দিক থেকেই নয়, নৈতিক দিক থেকেও গভীরভাবে সচেতন করা।”

তিনি আরও বলেন, “আমাদের দায়িত্ব হলো আমাদের সন্তানদের এমন এক ভবিষ্যতের জন্য প্রস্তুত করা, যা আমাদের সময়ের চেয়ে একেবারেই ভিন্ন।”বিশ্বের অন্যতম প্রধান তেল রপ্তানিকারক দেশ হওয়া সত্ত্বেও, ইউএই কৃত্রিম বুদ্ধিমত্তাকে গুরুত্ব দিয়ে তাদের অর্থনীতিকে আরও বৈচিত্র্যময় করার উদ্যোগ নিয়েছে।

২০১৭ সালে দেশটি বিশ্বে প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা মন্ত্রণালয় প্রতিষ্ঠা করে এবং রাজধানী আবুধাবিতে এআই-ভিত্তিক একটি বিশ্ববিদ্যালয় চালু করে। এছাড়া, চলতি বছরের ফেব্রুয়ারিতে ইউএই ফ্রান্সে একটি বিশাল এআই ডেটা সেন্টার তৈরির জন্য ৩০ থেকে ৫০ বিলিয়ন ইউরো বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup 19 03