সর্বশেষ

ব্যবসা প্রসারের মাধ্যম হতে পারে টিকটক

This is why Europe fined TikTok a large sum of moneyCity ads Investment (1)

ব্যবসা প্রসারের মাধ্যম হতে পারে টিকটক। এই লক্ষ্যে বাংলাদেশের ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের সক্ষমতা বৃদ্ধি ও মার্কেটিং দক্ষতা উন্নত করতে সম্প্রতি টিকটক একটি বিশেষ ওয়ার্কশপের আয়োজন করেছে। গত ৩ ডিসেম্বর রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত এই ইভেন্টে অংশ নেন ব্যবসায়ী, বিপণন বিশেষজ্ঞ এবং উদ্যোক্তারা।

ওয়ার্কশপটির মূল লক্ষ্য ছিল ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের জন্য টিকটক প্ল্যাটফর্মের ব্যবহারিক সুবিধা তুলে ধরা। এতে অংশগ্রহণকারীরা শিখেছেন কীভাবে টিকটকের ফিচার ও টুলস ব্যবহার করে ব্র্যান্ড প্রচার, কনটেন্ট মার্কেটিং এবং তরুণ প্রজন্মের সঙ্গে সংযোগ স্থাপন করা যায়।

ইভেন্টে টিকটকের বিশেষজ্ঞদের দ্বারা পরিচালিত সেশনে প্ল্যাটফর্ম ব্যবহারবিধি, কনটেন্ট তৈরির কৌশল, এবং সৃজনশীল মার্কেটিংয়ের গুরুত্ব তুলে ধরা হয়। অংশগ্রহণকারীরা হাতে-কলমে শেখেন কীভাবে বাস্তব সময়ে কনটেন্ট তৈরি করা যায় এবং সম্ভাব্য গ্রাহকদের কাছে পৌঁছানো যায়। বিশেষজ্ঞরা টিকটকে সত্যতা এবং সৃজনশীলতার গুরুত্ব নিয়ে আলোচনা করেন, যা ব্র্যান্ডগুলোকে অনন্যভাবে উপস্থাপনে সাহায্য করবে।

ওয়ার্কশপটি ছিল একটি নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম, যেখানে উদ্যোক্তারা তাদের ব্যবসায়িক অভিজ্ঞতা ও চ্যালেঞ্জ শেয়ার করার সুযোগ পান। এ থেকে উঠে আসে বিভিন্ন সমস্যার সমাধান এবং নতুন কৌশল উদ্ভাবনের ধারণা।

ওয়ার্কশপে অংশ নেওয়া কয়েকজন উদ্যোক্তা জানান, এই ইভেন্ট তাদের ডিজিটাল মার্কেটিং দক্ষতা বাড়াতে সহায়ক হয়েছে। এটি নতুন গ্রাহক আকর্ষণ এবং ব্যবসায়ের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তাদের প্রত্যাশা।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup