সর্বশেষ

সাকিবকে আর চাইছে না বিসিবি!

সাকিবকে আর চাইছে না বিসিবি!Probashir city Popup 19 03

টি-টোয়েন্টিকে বিদায় বলেছেন সাকিব আল হাসান। দেশের মাটিতে খেলে টেস্টকে বিদায় বলতে চেয়েছিলেন তিনি, সে আশা তার পূরণ হয়নি। এবার তার ওয়ানডে ক্যারিয়ারও পড়ে গেছে প্রশ্নের মুখে।

সাকিব এর আগে বারবার জানিয়েছেন, চ্যাম্পিয়নস ট্রফিতে দেশের হয়ে নিজের শেষ ম্যাচ খেলতে চান। তবে চ্যাম্পিয়নস ট্রফির আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একমাত্র ওয়ানডে সিরিজে সাকিবকে দেখা যাবে কিনা তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। বিসিবি সূত্র জানিয়েছে, ঘোষিত দলে সাকিবের নাম নেই। বোর্ডের নির্দেশেই নাকি সাকিবকে দলে রাখা হয়নি।

জানা গেছে, সিরিজে খেলার জন্য সাকিব কিছু শর্ত দিয়েছিলেন, যা বিসিবি গ্রহণ করেনি। ফলে ৮ ডিসেম্বর শুরু হতে যাওয়া সিরিজে সাকিবের খেলার সম্ভাবনা নেই বললেই চলে। এ অবস্থায় চ্যাম্পিয়নস ট্রফিতেও তার খেলা নিয়ে সংশয় তৈরি হয়েছে।

বর্তমানে আবুধাবি টি-টেন লিগে খেলছেন সাকিব। এরপর আরও কিছু ফ্র্যাঞ্চাইজি লিগে দেখা যেতে পারে তাকে। তবে বিপিএলে তার খেলা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। ফলে দেশের মাটিতে সাকিবকে আর দেখা যাবে কিনা, সেই প্রশ্ন থেকেই যাচ্ছে। ভক্তদের কাছে এটি হতে পারে একটি বড় আক্ষেপের কারণ।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03