সর্বশেষ

সর্বকনিষ্ঠ আন্তর্জাতিক মাস্টার পেল বাংলাদেশ

সর্বকনিষ্ঠ আন্তর্জাতিক মাস্টার পেল বাংলাদেশProbashir city Popup 19 03

হাঙ্গেরিতে আন্তর্জাতিক মাস্টার হয়েছেন বাংলাদেশের জাতীয় দাবা চ্যাম্পিয়ন মনন রেজা নীড়।  শুক্রবার (৪ অক্টোবর) হাঙ্গেরির বুদাপেস্টে গ্র্যান্ডমাস্টারস দাবা টুর্নামেন্টে অষ্টম রাউন্ডে ভারতের পান্ডা সাম্বিতকে পরাজিত করেন নীড়।

এতে গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদের রেকর্ড ভেঙে এখন দেশের সর্বকনিষ্ঠ আন্তর্জাতিক মাস্টার হলেন মনন।

আন্তর্জাতিক মাস্টার হতে ২৪০০ রেটিং ও তিনটি নর্ম প্রয়োজন। মনন রেজা নীড়ের রেটিং ইতোমধ্যে ২৪৫০। নীড়ের অবশ্য দুটি নর্ম আগেই ছিল। শুক্রবার তৃতীয় নর্ম পাওয়ায় আন্তর্জাতিক মাস্টার হওয়ার সকল শর্ত পূরণ করেছেন তিনি। নিয়াজ ১৫ বছর ৫ মাসে আইএম হয়েছিলেন। মনন রেজা নীড় আইএম হলেন ১৪ বছর ৩ মাসে।

বর্তমানে বাংলাদেশের দাবায় আন্তর্জাতিক মাস্টারের সংখ্যা দাঁড়াল পাঁচে। তারা হলেন জিল্লুর রহমান চম্পক, আবু সুফিয়ান শাকিল, মিনহাজ উদ্দিন সাগর, ফাহাদ রহমান ও মনন রেজা নীড়। এই পাঁচ জনের মধ্যে ফাহাদ রহমানের একটি জিএম নর্ম আছে। ফাহাদও হাঙ্গেরির এই টুর্নামেন্ট খেলছেন।

জুলাইয়ে মাত্র ১৪ বছর বয়সে নীড় হয়ে জাতীয় চ্যাম্পিয়ন। তবে এটুকুতেই থামতে চায়নি মমন রেজা, স্বপ্ন ছিল আরও বড় কিছু অর্জনের। সেই স্বপ্ন পূরণের পথে এবার ফিদে মাস্টার থেকে আন্তর্জাতিক মাস্টার হলেন নারায়ণগঞ্জের এ কিশোর।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03