সর্বশেষ

নেপালে বাংলাদেশের টিম হোটেলে হামলার চেষ্টা

Image 221531 1757440131City ads Investment (1)

নেপালে চলমান অস্থিরতার কারণে চরম উদ্বেগ–উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। দ্বিতীয় প্রীতি ম্যাচ বাতিলের পর মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দলের দেশে ফেরার কথা থাকলেও ফ্লাইট বাতিল হয়ে যাওয়ায় তারা এখনও কাঠমান্ডুতেই অবস্থান করছেন। এর মধ্যে নতুন করে আতঙ্ক তৈরি হয়েছে, কারণ খেলোয়াড়দের হোটেলে হামলার চেষ্টা হয়েছে।

Ak9i5578

এশিয়ান কাপ বাছাই সামনে রেখে ৩ সেপ্টেম্বর দুটি প্রীতি ম্যাচ খেলতে নেপাল যায় বাংলাদেশ দল। ৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত প্রথম ম্যাচটি গোলশূন্য ড্র হয়। তবে রাজনৈতিক অস্থিরতার কারণে দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হয়নি।

বর্তমানে দলটি কাঠমান্ডুর ক্রাউন ইম্পেরিয়াল হোটেলে অবস্থান করছে। মঙ্গলবার দুপুরে আন্দোলনকারীরা হোটেলের গেট ভাঙচুর করে ভেতরে প্রবেশের চেষ্টা করেন বলে জানিয়েছেন দলের কয়েকজন ফুটবলার। এতে খেলোয়াড়রা চরম আতঙ্কে পড়েন।

দলের এক সদস্য জানান, হোটেলের পাশেই এক সংসদ সদস্যের বাসভবন থাকায় আন্দোলনকারীরা সেখানে বিক্ষোভ ও অগ্নিসংযোগ চালায়। এর প্রভাবেই টিম হোটেলের চারপাশ উত্তপ্ত হয়ে ওঠে।

উল্লেখ্য, সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধের প্রতিবাদে নেপালে তরুণদের আন্দোলন শুরু হয়। আন্দোলনকারীরা কারফিউ উপেক্ষা করে রাজধানী কাঠমান্ডুসহ বিভিন্ন স্থানে বিক্ষোভ করেন। এ পরিস্থিতির মধ্যেই নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগ করতে বাধ্য হন।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup