সর্বশেষ

মেসিকে বিয়ের প্রস্তাব দিলেন ৯৮ বছর বয়সী নারী

98 year old woman proposes to messiProbashir city Popup 19 03

ঢাকার ইন্ডিপেনডেন্স কাপে একসময় শহীদ আফ্রিদিকে বিয়ের প্রস্তাব দিয়ে প্ল্যাকার্ড দেখানো এক তরুণীর ঘটনা নিয়ে যেমন আলোচনা হয়েছিল, এবার আরও ব্যতিক্রমী এক ঘটনা আলোচনায় এসেছে—বিশ্বজুড়ে খ্যাতিমান ফুটবল তারকা লিওনেল মেসিকে বিয়ের প্রস্তাব দিয়েছেন ৯৮ বছর বয়সী এক বৃদ্ধা। ঘটনাটি ঘটেছে মায়ামিতে ইন্টার মায়ামির ম্যাচ চলাকালে, এবং এটি এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল।

যুক্তরাষ্ট্রের হার্ড রক স্টেডিয়ামে ইন্টার মায়ামি ও পালমেইরাসের মধ্যকার ম্যাচে ওই বৃদ্ধা গ্যালারি থেকে একটি প্ল্যাকার্ড উঁচিয়ে ধরে মেসিকে উদ্দেশ করে লিখেছিলেন, “Messi, will you marry me?”—বিয়ের এমন প্রস্তাবে চমকে উঠলেও মেসি বিরতির সময় হাসিমুখে বৃদ্ধাঙ্গুলি তুলে তাঁকে সম্মান জানান এবং প্ল্যাকার্ডটি নামিয়ে নিতে ইঙ্গিত করেন।

Guk38cww0aam4ug

পরে জানা যায়, ওই বৃদ্ধার নাম পলিন কানা। তিনি যুক্তরাষ্ট্রের জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ব্যক্তিত্ব। তাঁর নাতি রস স্মিথ একজন টিকটক ইনফ্লুয়েন্সার, যার অনুসারী রয়েছে প্রায় ২ কোটি ৩০ লাখ। রসের নানা মজার ভিডিওতে পলিনও নিয়মিত অংশ নেন, যেখানে তাঁকে “গ্রানি স্মিথ” নামে ডাকা হয়। এনএফএল ও ডব্লিউডব্লিউই-র বিভিন্ন ইভেন্টেও তাঁদের উপস্থিতি দেখা গেছে।

মেসিকে দেওয়া পলিনের এই মজার প্রস্তাব সামাজিক মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। ইনস্টাগ্রামে একজন মন্তব্য করেছেন, “এই চ্যালেঞ্জে আন্তোনেল্লাও জিতবে না!” অনেকেই প্রশংসা করেছেন পলিনের প্রাণবন্ততা ও জীবনের প্রতি ইতিবাচক মনোভাবকে।

উল্লেখ্য, লিওনেল মেসি ২০১৭ সালে তাঁর দীর্ঘদিনের প্রেমিকা আন্তোনেল্লা রোকুজ্জোর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাঁদের তিন সন্তান রয়েছে। তাই মেসিকে বিয়ের প্রস্তাব নিছক এক মজার ঘটনা হিসেবে গ্রহণ করেই প্রশংসা কুড়িয়েছেন পলিন।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03