সর্বশেষ

করোনায় আক্রান্ত নেইমার

Neymar infected with coronavirusCity ads Investment (1)

ব্রাজিলিয়ান তারকা ফুটবলার নেইমার আবারও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। গুঞ্জনের শুরু ইতালিয়ান ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিয়ো রোমানোর একটি ইনস্টাগ্রাম পোস্ট থেকে, যেখানে তিনি উল্লেখ করেন যে, নেইমারের শরীরে কোভিডের উপসর্গ দেখা দিয়েছে এবং তাকে অনুশীলন থেকে বিরত রাখা হয়েছে। সোমবার ফের পরীক্ষা করা হবে বলেও জানানো হয়।

পরে ব্রাজিলের প্রভাবশালী সংবাদমাধ্যম ‘গ্লোবো’ নিশ্চিত করে, নেইমারের ক্লাব সান্তোস থেকেই একটি আনুষ্ঠানিক বিবৃতিতে কোভিড সংক্রমণের বিষয়টি স্বীকার করা হয়েছে। তারা জানায়, বৃহস্পতিবার থেকেই নেইমারের শরীরে জ্বর দেখা দেয়। কয়েক দফা পরীক্ষার পর ক্লাবের মেডিকেল টিম নিশ্চিত হয় যে তিনি করোনা পজিটিভ।

নেইমারের মধ্যে উপসর্গ দেখা দেওয়ার সঙ্গে সঙ্গেই তাকে দল থেকে আলাদা করে বাড়িতে নিভৃতবাসে রাখা হয়েছে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, আপাতত তিনি সব ধরনের ফুটবলীয় কার্যক্রম থেকে বিরত রয়েছেন। গত বৃহস্পতিবার সান্তোসের একটি ম্যাচেও অংশ নিতে পারেননি তিনি।

এর আগে, ২০২১ সালের মে মাসে ফরাসি ক্লাব পিএসজিতে খেলার সময়ও একবার কোভিডে আক্রান্ত হয়েছিলেন নেইমার। এ নিয়ে দ্বিতীয়বারের মতো এই ভাইরাসে সংক্রমিত হলেন তিনি। করোনার কারণে সোমবার তার ব্রাজিল জাতীয় দলের ক্যাম্পে যোগ দেওয়ার কর্মসূচিও বাতিল করা হয়েছে।

নেইমারের দ্রুত আরোগ্য কামনা করছে ক্লাব ও ভক্তরা। সোমবার তার স্বাস্থ্যের পরবর্তী মূল্যায়নের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup