সর্বশেষ

ব্রাহ্মণবাড়িয়ার নাবিল ডাক পেলেন কাতার জাতীয় দলে!

Brahmanbaria's nabil gets called up to qatar national team!Probashir city Popup 19 03

বাংলাদেশের ফুটবল ইতিহাসে গর্বের এক নতুন অধ্যায় রচনা করলেন ব্রাহ্মণবাড়িয়ার তরুণ নাবিল ইরফান। কাতার জাতীয় ফুটবল দল ঘোষণা করেছে আসন্ন বিশ্বকাপ বাছাইপর্বের জন্য, যেখানে জায়গা পেয়েছেন মাত্র ২১ বছর বয়সী এই প্রতিভাবান ফুটবলার। কাতারের স্প্যানিশ কোচ হুলেন লোপেতগুই ইরান ও উজবেকিস্তানের বিপক্ষে ম্যাচ সামনে রেখে যে স্কোয়াড ঘোষণা করেছেন, সেখানে রাখা হয়েছে এই বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলারকে।

নাবিল মূলত রাইট ব্যাক হিসেবে খেললেও ডিফেন্সিভ মিডফিল্ডেও বেশ দক্ষ। ২০২১ সাল থেকে কাতারের স্টারস লিগের আল-ওয়াকরাহ ক্লাবে খেলে আসছেন তিনি এবং তার পারফরম্যান্সে ইতোমধ্যেই জায়গা করে নিয়েছেন ক্লাবটির মূল একাদশে। এর আগে কাতার অনূর্ধ্ব-২৩ দলেও ছিলেন নিয়মিত সদস্য।

নাবিলের নাম জাতীয় দলে অন্তর্ভুক্তির পর কাতার ফুটবল অ্যাসোসিয়েশনের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসার জোয়ার বয়ে যাচ্ছে। অনেকেই তার এই অর্জনকে প্রবাসী বাংলাদেশিদের জন্য অনুপ্রেরণার উৎস হিসেবে দেখছেন। ইতোমধ্যে হামজা চৌধুরী, শামিত সোম, ফাহামিদুল ইসলামসহ আরও কিছু বাংলাদেশি বংশোদ্ভূত খেলোয়াড় আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের তুলে ধরেছেন, যা ফুটবলে বাংলাদেশের সম্ভাবনাকে নতুন মাত্রা দিচ্ছে।

নাবিল ইরফানের এই সাফল্য কেবল তার নিজের জেলার জন্য নয়, বরং দেশের জন্যও এক অসামান্য অর্জন। দূরদেশে থেকেও তিনি প্রমাণ করেছেন, দক্ষতা ও পরিশ্রম থাকলে বিশ্বমঞ্চে জায়গা করে নেওয়া সম্ভব।

এখন নজর থাকবে এই তরুণ ফুটবলারের দিকে—দেখার অপেক্ষা, কাতারের জার্সিতে আন্তর্জাতিক মঞ্চে কতটা উজ্জ্বল হতে পারেন বাংলাদেশের এই গর্ব।

আরও দেখুনঃ

 

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03