সর্বশেষ

বিশ্বকাপ বাছাই খেলতে পাকিস্তানে গেলো বাংলাদেশের মেয়েরা

বিশ্বকাপ বাছাই খেলতে পাকিস্তানে গেলো বাংলাদেশের মেয়েরাCity ads Investment (1)

নারী ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্ব খেলতে পাকিস্তানের লাহোরে গেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ৯ এপ্রিল শুরু হতে যাওয়া এই প্রতিযোগিতায় নিজেদের প্রথম ম্যাচে ১০ এপ্রিল থাইল্যান্ডের মুখোমুখি হবে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন দল।

বাংলাদেশের দ্বিতীয় ম্যাচটি হবে ১২ এপ্রিল, প্রতিপক্ষ আয়ারল্যান্ড। এটি হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে দিবারাত্রির ম্যাচ। ১৫ এপ্রিল স্কটল্যান্ডের বিপক্ষে লড়বে বাংলাদেশ। এরপর ১৭ এপ্রিল লাহোর ক্রিকেট অ্যাসোসিয়েশন গ্রাউন্ডে শক্তিশালী ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে জ্যোতি-নাহিদারা।

বিশ্বকাপ বাছাই পর্বের গ্রুপ পর্বের শেষ ম্যাচে ১৯ এপ্রিল স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ নারী দল। মূল টুর্নামেন্ট শুরুর আগে ৫ ও ৭ এপ্রিল প্রস্তুতি ম্যাচ খেলবে দলটি।

রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে ছয় দলের এই বাছাইপর্ব অনুষ্ঠিত হবে। পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল সুযোগ পাবে নারী ওয়ানডে বিশ্বকাপে। ইতোমধ্যে স্বাগতিক ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা সরাসরি মূল পর্বের টিকিট নিশ্চিত করেছে। তবে পাকিস্তান যদি বিশ্বকাপের জন্য কোয়ালিফাই করে, তাহলে তারা ভারতে খেলতে যাবে না। সে ক্ষেত্রে নিরপেক্ষ কোনো ভেন্যুতে তাদের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।

বিশ্বকাপ বাছাইপর্ব সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে জায়গা পাননি মুর্শিদা খাতুন, সুলতানা খাতুন এবং তাজ নেহার। পায়ের চোটের কারণে বাদ পড়েছেন লতা মণ্ডলও।

এবারের দলে জায়গা পেয়েছেন জান্নাতুল ফেরদৌস সুমনা, ইশমা তানজিম এবং রিতু মনি। জান্নাতুল ও রিতু স্কোয়াডে ফিরলেও প্রথমবারের মতো ডাক পেয়েছেন ইশমা। সর্বশেষ নারী ডিপিএলে দুর্দান্ত পারফরম্যান্স করেই জাতীয় দলের সুযোগ পেয়েছেন এই ক্রিকেটাররা। জান্নাতুল বল হাতে ২১ উইকেট, ইশমা ব্যাট হাতে ৩৩৬ রান এবং রিতু ১৮ উইকেট ও ১৬৩ রান করে নির্বাচকদের নজর কেড়েছেন।

আরও দেখুন 

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup