সর্বশেষ

নারী ফুটবলারকে ‘মোটা’ বলায় ফেডারেশন সভাপতি বরখাস্ত

নারী ফুটবলারকে ‘মোটা’ বলায় ফেডারেশন সভাপতি বরখাস্তProbashir city Popup 19 03

পানামার ফুটবল ফেডারেশনের সভাপতি ম্যানুয়েল আরিয়াসকে ছয় মাসের জন্য বরখাস্ত করেছে ফিফা। দেশটির এক নারী ফুটবলারকে ‘মোটা’ বলে সম্বোধন করার কারণে আরিয়াসকে এই শাস্তি দিয়েছে ফিফা।

পানামা জাতীয় দল ও তুরস্কের ফেনেরবাচে ক্লাবের ফুটবলার মার্তা কক্সকে নিয়ে এমন মন্তব্য করেছিলেন আরিয়াস। ২০২৩ সালের মার্চে ঘটেছিল এই ঘটনা। সেই ঘটনায় এবার শাস্তির মুখে পড়লেন আরিয়াস।

সে সময় পানামার নারী ফুটবল অবকাঠামো নিয়ে বেশ সমালোচনা করেছিলেন কক্স। অপেশাদার লিগে নারী ফুটবলারদের ঠিকঠাক বেতন না পাওয়া, মাঠসংকট ও অনুশীলনের পর্যাপ্ত সুবিধা না থাকা নিয়ে কথা বলেছিলেন এই নারী ফুটবলার। পানামা ফুটবল নিয়ে কক্সের ওই সমালোচনা ভালোভাবে নেননি আরিয়াস।

কক্সের ওই মন্তব্যের পর তাকে রীতিমতো ব্যক্তিগত আক্রমণ করে বসেন আরিয়াস। তিনি বলেছিলেন, ‘সে এখন আকারের বাইরের চলে গেছে। সে মোটা এবং মাঠে নড়াচড়াও করতে পারে না।’

ফেডারেশন সভাপতির এমন মন্তব্যে প্রতিবাদও জানান কক্স। এমনকি এই ফুটবলার জানিয়েছেন, এ ঘটনায় আরিয়াস ক্ষমা না চাইলে জাতীয় দলের হয়ে আর খেলবেন না তিনি।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03