Long Popup (2)
সর্বশেষ

মালদ্বীপ প্রবাসীদের সুখবর দিলো হাইকমিশন

মালদ্বীপ প্রবাসীদের সুখবর দিলো হাইকমিশনProbashircityWebPopupUpdate

বিএমইটি বা স্মার্ট কার্ড না থাকায় মালদ্বীপে বেশিরভাগ প্রবাসী বাংলাদেশি সরকারের দেয়া বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন।

তবে শিগগিরই বাংলাদেশ হাইকমিশনে এ কার্ড সেবাদান কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন সেখানকার শ্রম কাউন্সিলর। জানা গেছে, এখন থেকে হাইকমিশনে নির্ধারিত ৩৫ ডলার ফির বিনিময়ে মিলবে এ কার্ড।

বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে প্রবাসীকর্মীদের বিএমইটি কার্ড দেয়া হয়। এটি স্মার্ট কার্ড বা ম্যানপাওয়ার কার্ড নামেও প্রবাসীদের কাছে পরিচিত।

মালদ্বীপে যাওয়ার সময় অনেকে এ কার্ড সংগ্রহ করলেও, বেশিরভাগই দেশটিতে যাওয়ার পর, প্রয়োজনীয়তা বুঝতে না পেরে, তা সংরক্ষণ করেননি। তাই হাইকমিশনের এ সেবা কার্যক্রমের খবরে প্রবাসী বেশ খুশি।

বিএমইটি বা স্মার্ট কার্ড মৃত প্রবাসীদের লাশ দেশে পাঠানো, ভিসা, মেডিকেল রেকর্ড, ব্যাংকিং তথ্য ও প্রবাসীদের চাকরির সত্যতাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য যাচাইয়ে কাজে লাগে।

তাই মালদ্বীপে প্রবাসীদের বিএমইটি কার্ড সংগ্রহ করার আহ্বান জানান বাংলাদেশ হাইকমিশনের শ্রম কাউন্সিলর মো. সোহেল পারভেজ।

বিএমইটি কার্ড সংগ্রহ করে বাংলাদেশ সরকারের ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মাধ্যমে বিভিন্ন সুযোগ-সুবিধা গ্রহণ করারও আহ্বান হাইকমিশনের।

 

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুনProbashircityWebPopupUpdate