সর্বশেষ

প্রবাসে মাহফিল থেকে ফেরার পথে বাংলাদেশি নিহত

প্রবাসে মাহফিল থেকে ফেরার পথে বাংলাদেশি নিহতProbashir city Popup 19 03

দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় মোশারফ হোসেন মিলন (৩৬) নামে প্রবাসি এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এতে আরও দুই বাংলাদেশি আহত হয়েছেন। শুক্রবার (১২ জুলাই) বাংলাদেশ সময় দিবাগত রাত ৩টার দিকে দেশটির নর্থওয়েস্ট প্রভিন্সের ব্রিটস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোশারফ হোসেন ফেনীর সোনাগাজী উপজেলার বগাদানা ইউনিয়নের পাইকপাড়া গ্রামের নুর ইসলামের ছেলে। পরিবারে তার স্ত্রী, এক ছেলে ও এক কন্যা সন্তান রয়েছে। এ ঘটনায় আহতরা হলেন– বাংলাদেশি আরিফ ও মামুন। তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

এমদাদ হোসেন নামে নিহতের এক স্বজন বলেন, শুক্রবার দক্ষিণ আফ্রিকায় ইসলামী আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারীর একটি মাহফিল শেষে নিজ কর্মস্থল প্রিটোরিয়া শহরে ফিরছিলেন মিলন।

পথে তাদের বহনকারী গাড়ির সঙ্গে একটি লরির ধাক্কা লাগলে ঘটনাস্থলে মিলনের মৃত্যু হয়। এসময় তার সঙ্গে গাড়িতে থাকা অন্য দুই সহযোগী আহত হন।

পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত মোশারফ পরিবারের মেজো সন্তান। জীবিকার তাগিদে ২০১১ সালে দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমান তিনি। সেখানে তার দুটি দোকান ছিল। সর্বশেষ ছয় মাস আগে দেশে এসেছিলেন তিনি।

এদিকে, মিলনের মৃত্যুর খবরে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের সদস্যদের আহাজারিতে এলাকার পরিবেশ ভারি হয়ে উঠেছে।

বগাদানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলা উদ্দিন বাবুল বলেন, উপার্জনক্ষম সন্তানকে হারিয়ে পুরো পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। ইতোমধ্যে তার মরদেহ দেশে আনার প্রক্রিয়া শুরু হয়েছে।

এ ব্যাপারে সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুল হাসান বলেন, প্রবাসীর পরিবারের সঙ্গে কথা বলেছি। দ্রুত মরদেহ দেশে আনার জন্য আমরা সহযোগিতা করব। এ ছাড়া সরকারিভাবে আর্থিক সহযোগিতাও করা হবে।

 

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03