Opens in a new tab
সর্বশেষ

কাল থেকে ঢাকা-রিয়াদ ফ্লাইট চালুর ঘোষণা সৌদিয়ার

SaudiaWeb Popup (3)

পরিস্থিতি অনুকূলে থাকলে আগামীকাল বুধবার থেকে সৌদি আরবের রিয়াদ বিমানবন্দর থেকে আবারও ফ্লাইট পরিচালনা শুরু করতে পারে সৌদিয়া এয়ারলাইনস।

এয়ারলাইনসটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) ফ্লাইট ম্যানেজমেন্ট-সংশ্লিষ্ট কর্মকর্তা স্কোয়াড্রন লিডার সাকিব চৌধুরী। তিনি বলেন, সবকিছু ঠিক থাকলে আগামীকাল থেকে রিয়াদ বিমানবন্দরে সৌদিয়ার ফ্লাইট পরিচালনা পুনরায় শুরুর আশা করা হচ্ছে। তবে কার্যক্রম শুরুর বিষয়টি পরিস্থিতির ওপর নির্ভর করছে।

সৌদি আরবের বিমানবন্দরগুলোয় কার্যক্রম সীমিত থাকায় সম্প্রতি বিভিন্ন এয়ারলাইনসের ফ্লাইট চলাচলে বিঘ্ন ঘটেছে। এতে সরাসরি ও ট্রানজিট ফ্লাইটের যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন।

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Web Popup (3)
Web Squre popup