সর্বশেষ

২০২৭ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ প্রকাশ

Dxpress 10Web Popup (3)

নতুন বছর শুরু হতে এখনো প্রায় চার মাস বাকি। তবে এরই মধ্যে ধর্মপ্রাণ মুসলমানদের দৃষ্টি নিবদ্ধ হয়েছে ২০২৭ সালের ক্যালেন্ডারের দিকে। পবিত্র রমজান মাস কবে শুরু হবে এবং পবিত্র ঈদুল ফিতর কবে উদ্‌যাপিত হবে, তা নিয়ে অনেকের মাঝেই কৌতূহল তৈরি হয়েছে।

প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী, ২০২৭ সালের পবিত্র রমজান মাসের নতুন চাঁদ শনিবার দেখা যেতে পারে, যা ১৪৪৮ হিজরি সনের শাবান মাসের ২৯ তারিখের সঙ্গে মিলে যায়। এর ফলে হিজরি বর্ষের অষ্টম মাসটি ৩০ দিনে পূর্ণ হয়ে ৭ ফেব্রুয়ারি (রোববার) শেষ হওয়ার কথা রয়েছে। সে অনুযায়ী, এর পরদিন ৮ ফেব্রুয়ারি থেকে পবিত্র রমজান মাস শুরু হতে পারে।

অন্যদিকে পবিত্র ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখের বিষয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ১৪৪৮ হিজরি সনের রমজান মাস ২৯ দিনের হওয়ার সম্ভাবনা রয়েছে। এই হিসাব অনুযায়ী, ৮ মার্চ (সোমবার) রমজান মাস শেষ হতে পারে। ফলে এর পরদিন ৯ মার্চ (মঙ্গলবার) পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপিত হওয়ার কথা রয়েছে। তবে ইসলামি বিধান অনুযায়ী, চাঁদ দেখার ওপর ভিত্তি করেই হিজরি ক্যালেন্ডারের এসব তারিখ চূড়ান্তভাবে নির্ধারিত হবে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup