সর্বশেষ

তুরস্কে আজানের ধ্বনিতে মুগ্ধ আইসল্যান্ডের প্রধানমন্ত্রী

SdvgWeb Popup (3)

তুরস্ক সফরে গিয়ে দেশটির মুসলিম জনগোষ্ঠীর সহনশীলতা, আন্তরিক আতিথেয়তা ও ধর্মীয় পরিবেশের ভূয়সী প্রশংসা করেছেন আইসল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্ট্রুন ফ্রোস্তাদোত্তির। বিশেষ করে আজানের ধ্বনি তাঁর হৃদয় ছুঁয়ে গেছে বলে জানিয়েছেন তিনি।

Island prime minister (1)

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় নিজের এই মুগ্ধতার কথা প্রকাশ করেন আইসল্যান্ডের প্রধানমন্ত্রী। তিনি লেখেন, তুরস্কের মুসলমানদের সহনশীলতা তাঁকে দারুণভাবে মুগ্ধ করেছে। সেখানকার মানুষ তাঁকে অত্যন্ত উষ্ণ ও আন্তরিকতার সঙ্গে স্বাগত জানিয়েছেন। আজানের ধ্বনির প্রশংসা করে তিনি জানান, এই ধ্বনি তাঁর খুব ভালো লেগেছে, কারণ এর মধ্যে একধরনের গভীর ও হৃদয়স্পর্শী সুর মিশে আছে।

তুরস্কে পাওয়া এই উষ্ণ অভ্যর্থনা ও চমৎকার অভিজ্ঞতার কথা স্মরণ করে ক্রিস্ট্রুন ফ্রোস্তাদোত্তির আরও জানান, খুব শিগগিরই তিনি আবারও দেশটি সফরে যাবেন।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup