সর্বশেষ

মসজিদ পরিদর্শনে গিয়ে ইসলাম গ্রহণ করলেন তরুণ অজি ফুটবলার

LITN copy 20260711Web Popup (3)

মসজিদ পরিদর্শনে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন অস্ট্রেলিয়ার জাতীয় ফুটবল দলের উদীয়মান ফরোয়ার্ড তেতে ইয়েঙ্গি (২৫)। অ্যাডিলেডের একটি মসজিদে জুমার নামাজের পর আনুষ্ঠানিকভাবে কালিমায়ে শাহাদাত পাঠ করে ইসলাম গ্রহণ করেন তিনি। শনিবার (১১ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে দ্য ইসলামিক ইনফরমেশন।

প্রতিবেদনে বলা হয়, মুসলমানদের ইবাদতের ধরন এবং মসজিদের ভেতরের পরিবেশ স্বচক্ষে দেখার আগ্রহ থেকে অ্যাডিলেডের ওই মসজিদে গিয়েছিলেন ২৫ বছর বয়সী এই তরুণ ফুটবলার। সেদিন সেখানে জুমার খুতবা দিচ্ছিলেন প্রখ্যাত ইসলামি চিন্তাবিদ মুফতি ইসমাইল মেঙ্ক। নামাজ শেষে মুফতি মেঙ্কের সঙ্গে কথা বলার একপর্যায়ে তিনি ইয়েঙ্গিকে ইসলাম গ্রহণের আমন্ত্রণ জানান। ইয়েঙ্গি সানন্দে সেই আমন্ত্রণ গ্রহণ করেন এবং মসজিদে উপস্থিত সবার সামনেই ইসলাম ধর্ম গ্রহণ করেন।

নতুন ধর্মবিশ্বাসের বিষয়ে নুজুম স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে তেতে ইয়েঙ্গি জানান, হুট করে নয়, বরং এটি তাঁর একটি দীর্ঘমেয়াদি ও ধারাবাহিক প্রক্রিয়ার ফসল। দীর্ঘদিনের পড়াশোনা, গভীর চিন্তাভাবনা এবং ব্যক্তিগত অভিজ্ঞতার আলোকেই তিনি এই সিদ্ধান্তে পৌঁছেছেন। সম্পূর্ণ আত্মতৃপ্তি ও একান্ত ব্যক্তিগত উপলব্ধি থেকেই তিনি ইসলামের ছায়াতলে এসেছেন বলে নিশ্চিত করেছেন।

দক্ষিণ সুদানীয় বংশোদ্ভূত তেতে ইয়েঙ্গি বর্তমানে স্কটিশ চ্যাম্পিয়নশিপের ক্লাব লিভিংস্টোনের হয়ে খেলছেন। মাঠে গতির ঝড় তোলা এবং আক্রমণাত্মক খেলার শৈলীর জন্য বিশেষভাবে পরিচিত এই ফরোয়ার্ড আসন্ন ২০২৬ সালের বিশ্বকাপের জন্য অস্ট্রেলিয়ার জাতীয় দলেও ডাক পেয়েছেন।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup