প্রতি বছর মুসলিম সমাজ উদযাপনের জন্য উদগ্রীব থাকে পবিত্র রমজান মাসকে। আল্লাহর নৈকট্য লাভের এবং ইবাদতের জন্য সবচেয়ে শুভ সময় হিসেবে এই মাসকে বিবেচনা করা হয়।
২০২৫ সাল শেষের দিকে এগিয়ে আসার সঙ্গে সঙ্গে মুসলিমরা ২০২৬ সালের রমজান মাসের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।
গালফ নিউজের প্রতিবেদনের বরাতে জানা গেছে, ২০২৬ সালে বেশির ভাগ আরব দেশে রমজান শুরু হতে পারে ১৭ ফেব্রুয়ারি (মঙ্গলবার)। তবে রমজানের আনুষ্ঠানিক সূচনা চাঁদ দেখা সাপেক্ষে নির্ধারণ করা হবে, যা ২৯ শাবান পর্যবেক্ষণের পর ঘোষণা করা হবে। বাংলাদেশে এই মাসটি ১৮ ফেব্রুয়ারি শুরু হতে পারে।
আরও
প্রতিটি দেশের ধর্মীয় কর্তৃপক্ষ এবং চাঁদ দেখা কমিটি নিজেদের নিয়ম ও পদ্ধতি অনুযায়ী রমজানের সূচনার ঘোষণা দেন। ইসলামিক ক্যালেন্ডার চন্দ্রচক্র অনুসরণ করে, মাস শুরু হয় নতুন অর্ধচন্দ্র দেখা দেওয়ার পর থেকে।
এই মাসে সারা বিশ্বের মুসলিমরা উদারতা, ইবাদত এবং পরিবারের সঙ্গে বিশেষ সময় কাটানোর জন্য প্রস্তুতি নেন, যা মুসলিম সমাজে আধ্যাত্মিক উজ্জীবনের এক অনন্য সময় হিসেবে গণ্য হয়।












