সর্বশেষ

৬৪ বাংলাদেশিসহ ১২৭ বন্দিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

Web Image 20260406ProbashircityWebPopupUpdate

বিভিন্ন অপরাধে সাজা ভোগ শেষে ৬৪ জন বাংলাদেশিসহ মোট ১২৭ জন বিদেশি বন্দিকে নিজেদের দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া। আজ সোমবার দেশটির ইমিগ্রেশন বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে। এপ্রিলের প্রথম সপ্তাহজুড়ে পাইনঅ্যাপল টাউন ইমিগ্রেশন ডিপো থেকে এই বন্দিদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়।

মালয়েশিয়া কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, ফেরত পাঠানো বন্দিদের মধ্যে সবচেয়ে বেশি ৬৪ জন বাংলাদেশের নাগরিক। এরপরই রয়েছে মিয়ানমার, দেশটির ২১ জন নাগরিককে ফেরত পাঠানো হয়েছে। এ ছাড়া ফেরত পাঠানো অন্য বন্দিদের মধ্যে পাকিস্তানের ১২ জন, নেপালের ৬ জন, ভিয়েতনামের ৬ জন, ভারতের ৪ জন এবং থাইল্যান্ড, কম্বোডিয়া, চীন ও নাইজেরিয়ার একজন করে নাগরিক রয়েছেন। কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর (কেএলআইএ-১ ও কেএলআইএ-২) এবং সিনাই আন্তর্জাতিক বিমানবন্দরের মাধ্যমে তাঁদের দেশে পাঠানো হয়।

ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, এসব বিদেশি নাগরিক মালয়েশিয়ার বিভিন্ন আইনে অপরাধী সাব্যস্ত হয়েছিলেন। এর মধ্যে নির্যাতন আইন, বিপজ্জনক মাদক আইন, ইমিগ্রেশন আইন ও ইমিগ্রেশন বিধিমালা লঙ্ঘনের মতো গুরুতর অভিযোগ রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাঁদের নির্ধারিত সাজা ভোগ করতে হয়েছে। সাজা শেষে দেশে ফেরত পাঠানোর পাশাপাশি তাঁদের মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের কালোতালিকায় (ব্ল্যাকলিস্ট) অন্তর্ভুক্ত করা হয়েছে। এর ফলে এসব ব্যক্তি একটি নির্দিষ্ট সময়ের জন্য আর কোনো উদ্দেশ্যেই মালয়েশিয়ায় প্রবেশ করতে পারবেন না।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate
ProbashircityWebBannerUpdate