সর্বশেষ

হজে গিয়ে সন্তান জন্ম দিলেন নারী

Woman gives birth during hajjProbashir city Popup 19 03

চলতি বছরের হজে অংশ নেওয়া এক তোগোলিজ নারী পবিত্র আরাফাত ময়দানে সন্তান জন্ম দিয়েছেন। বৃহস্পতিবার (৫ জুন) জন্মগ্রহণ করা এই নবজাতকই ২০২৫ সালের হজ মৌসুমে আরাফাতে জন্ম নেওয়া প্রথম শিশু। সৌদি স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, মা ও নবজাতক দুজনই সুস্থ আছেন।

সন্তান জন্মের পুরো প্রক্রিয়া সম্পন্ন হয় একটি বিশেষায়িত চিকিৎসা দলের তত্ত্বাবধানে। চিকিৎসকরা নিরাপদ ও দক্ষভাবে প্রসব সম্পন্ন করেন এবং নবজাতক ও প্রসূতির সার্বিক সুস্থতা নিশ্চিত করেন।

জানা গেছে, ওই নারী ছিলেন সৌদি ইসলামিক অ্যাফেয়ার্স, দাওয়াহ ও গাইডেন্স মন্ত্রণালয়ের একটি বিশেষ হজ কর্মসূচির অংশ, যার আওতায় বিশ্বের ১০০টি দেশের ২ হাজার ৪৪৩ জন মুসলিম এবার হজ পালন করছেন।

সৌদি হজ মন্ত্রণালয়ের মুখপাত্র ঘাসসান আল-নুয়াইমি জানিয়েছেন, চলতি বছর হজ পালনে সৌদি আরবে পাড়ি জমিয়েছেন প্রায় ১৫ লাখ আন্তর্জাতিক হজযাত্রী। তবে স্থানীয় হাজীদের সংখ্যা এখনো প্রকাশ করা হয়নি।

ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ হজ, যা শারীরিক ও আর্থিকভাবে সক্ষম প্রত্যেক মুসলিমের জন্য জীবনে একবার পালন করা ফরজ। প্রতিবছরই মক্কা ও পার্শ্ববর্তী পবিত্র স্থানগুলোতে নির্ধারিত নিয়মে এই ইবাদত পালন করেন বিশ্বজুড়ে থেকে আগত মুসলমানরা। গত বছর হজে অংশ নিয়েছিলেন প্রায় ১৬ লাখ ১১ হাজার ৩১০ জন।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03