সর্বশেষ

‘ম্যাজিস্ট্রেট নওশাদ’ এখনও ঢাকা বিমানবন্দরেই আছেন

Image 336263 1791351958 (1)Web Popup (3)

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রী হয়রানি ও লাগেজ চুরির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ফাটাকেষ্ট’ নামে পরিচিতি পাওয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট নওশাদ খান বর্তমানে কোথায় আছেন—তা নিয়ে কিছুদিন ধরে নানা গুঞ্জন চলছে। সামাজিক মাধ্যমে তাঁর সরব উপস্থিতি না থাকায় অনেকের মাঝেই প্রশ্ন উঠেছিল যে তাঁকে অন্য কোথাও বদলি করা হয়েছে কি না। তবে সব জল্পনার অবসান ঘটিয়ে নওশাদ খান গণমাধ্যমকে জানিয়েছেন যে তিনি এখনো বিমানবন্দরেই দায়িত্ব পালন করছেন।

২০২৫ সালের অক্টোবর থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে (HSIA) নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন শুরু করেন নওশাদ খান। দায়িত্ব নেওয়ার পর থেকেই বিমানবন্দরের লাগেজ হ্যান্ডলিংয়ে নজরদারি বাড়ানো, কর্মীদের বডি-ক্যামেরার আওতায় আনা এবং কন্টাক্ট জোনে সিসিটিভি ক্যামেরা স্থাপনসহ বিভিন্ন কঠোর পদক্ষেপ নিয়ে যাত্রীদের মাঝে ব্যাপক প্রশংসিত হন তিনি। সম্প্রতি মদিনা থেকে আসা একটি ফ্লাইটের যাত্রীদের লাগেজ পেতে বিলম্ব এবং জমজমের পানি সরবরাহ নিয়ে উত্তেজনার ঘটনার পর বিমানবন্দরের ব্যবস্থাপনা নিয়ে নতুন করে প্রশ্ন উঠলে নেটিজেনরা পুরোনো ভিডিও শেয়ার করে আবার নওশাদ খানকে সক্রিয়ভাবে দেখতে চেয়ে নানা মন্তব্য করেন।

বর্তমানে কোথায় ও কী দায়িত্বে আছেন—এমন প্রশ্নের জবাবে নওশাদ খান গণমাধ্যমকে বলেন, ‘আমি এখনো বিমানবন্দরেই আছি। একটু আগে লাগেজের কাজ করলাম। এসব খবর অনলাইনে দেখছি।’ মূলত সামাজিক যোগাযোগমাধ্যম এড়িয়ে চলার কারণেই সাধারণ মানুষ তাঁর বদলি বা অনুপস্থিতির বিষয়ে বিভ্রান্ত হচ্ছেন বলে জানান তিনি। বিমানবন্দরের সার্বিক পরিস্থিতি সম্পর্কে এই কর্মকর্তা আরও বলেন, ‘সোশ্যাল মিডিয়ায় অনেক কিছু আসলে শোনা যায়। কিন্তু আমাদের কাছে নির্দিষ্ট করে কেউ কোনো অভিযোগ জানালে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিই। সাধারণ মানুষকে বলব সুনির্দিষ্ট অভিযোগ জানাতে। তাহলে প্রতিকার পাবেনই।’

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup