সর্বশেষ

চাঁদাবাজির বিকল্প হিসেবে ‘পুনর্বাসন দানবক্স’ চালুর ঘোষণা হাসনাত আবদুল্লাহর

Hasnat 7ff9cd 720x405Web Popup (3)

চাঁদাবাজি ও দখলদারির বিকল্প হিসেবে রাজধানীর বাংলামোটরে ‘পুনর্বাসন দানবাক্স’ স্থাপন ও গণভিক্ষা কর্মসূচির ঘোষণা দিয়েছেন সংসদ সদস্য এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে অভিনব এই কর্মসূচির কথা জানান তিনি।

Hasnat 7d3050

ফেসবুক পোস্টে হাসনাত আবদুল্লাহ লেখেন, ‘১৭ বছর ধরে সরকারদলীয় অনাহারী নেতা-কর্মীদের জন্য এবার গণভিক্ষা কর্মসূচি! ভিক্ষা দিন—আপনার ১ টাকাই হয়তো একজনকে চাঁদাবাজির পথ থেকে দূরে রাখবে।’ তিনি জানান, চাঁদাবাজি প্রতিরোধ ও চাঁদাবাজদের পুনর্বাসনের লক্ষ্যে আজ বিকেল চারটায় বাংলামোটরে আনুষ্ঠানিকভাবে এই দানবাক্স উন্মুক্ত করা হবে।

এই কর্মসূচির মূল উদ্দেশ্য তুলে ধরে নাগরিক পার্টির এই নেতা দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে বলেন, ‘দান করুন, চাঁদাবাজি বন্ধ করুন; সতেরো বছরের অভুক্ত চাঁদাবাজদের জাতীয় পুনর্বাসনে আপনিও অংশ নিন।’ মূলত ক্ষমতাসীন দলের দখলবাজি ও চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতার বিষয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) সাম্প্রতিক সতর্কবার্তার মাঝেই অভিনব এই প্রতিবাদী কর্মসূচির ডাক দিলেন তিনি।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup