Long Popup (2)
সর্বশেষ

দালালের মাধ্যমে নয়, বৈধ পথে ইতালি যাওয়ার সুযোগ ১০ হাজার বাংলাদেশির

Mir shahCity

অবৈধ পথে সমুদ্র পাড়ি দিয়ে ইতালিতে যাওয়ার প্রবণতা ঠেকাতে বাংলাদেশের তিন জেলা—শরীয়তপুর, মাদারীপুর ও ফরিদপুরে যৌথভাবে সচেতনতামূলক কর্মশালা আয়োজনের উদ্যোগ নিয়েছে ইতালি। একই সঙ্গে দালালের খপ্পরে না পড়ে বৈধভাবে প্রায় ১০ হাজার বাংলাদেশি শ্রমিকের ইতালিতে যাওয়ার সুযোগ রয়েছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত অ্যান্তোনিও আলেসান্দ্রো। সোমবার (৭ সেপ্টেম্বর) সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান এবং প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সঙ্গে এক বৈঠকের পর সাংবাদিকদের এ তথ্য জানান প্রতিমন্ত্রী। বর্তমানে ইতালিতে প্রায় আড়াই লাখ বাংলাদেশি বসবাস করছেন বলেও বৈঠকে উল্লেখ করা হয়।

বৈঠকে জনশক্তি রপ্তানির পাশাপাশি দুই দেশের পারস্পরিক সহযোগিতার আরও কয়েকটি নতুন ক্ষেত্র নিয়ে আলোচনা হয়। প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানান, খাদ্যনিরাপত্তা ইস্যুতে বাংলাদেশের খুলনা সিটি করপোরেশনের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী ইতালির মিলান শহর। পাশাপাশি বাংলাদেশের স্থপতিদের উন্নত প্রশিক্ষণ দেওয়ারও আগ্রহ প্রকাশ করেছে দেশটি। এ লক্ষ্যে ইতিমধ্যে দেশের একজন মেয়রসহ কয়েকজন স্থপতিকে ইতালিতে আমন্ত্রণ জানানো হয়েছে। এছাড়া তৃতীয় ভাষা হিসেবে ইতালীয় ভাষা শিক্ষার প্রসারে বাংলাদেশের একটি ইনস্টিটিউটে প্রশিক্ষক পাঠাতেও সম্মত হয়েছে ইতালি সরকার।

ইতালিকে বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক অংশীদার হিসেবে উল্লেখ করে প্রতিমন্ত্রী জানান, দেশটি থেকে প্রতিবছর বাংলাদেশ প্রায় ২ বিলিয়ন ইউরোর পণ্য আমদানি করে এবং ১ দশমিক ৮ বিলিয়ন ইউরোর পণ্য রপ্তানি করে। তাছাড়া বাংলাদেশের মোট রেমিট্যান্সের প্রায় ৫ শতাংশই আসে ইতালি থেকে। বৈঠক শেষে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও গভীর ও বিস্তৃত করার বিষয়ে নিজেদের আন্তরিক আগ্রহের কথা পুনর্ব্যক্ত করেন ইতালির রাষ্ট্রদূত। এদিকে, মালয়েশিয়ায় জনশক্তি পাঠানোর বিষয়ে সম্প্রতি দেওয়া নিজের একটি বক্তব্যেরও ব্যাখ্যা দেন প্রতিমন্ত্রী। তিনি স্পষ্ট করেন, মালয়েশিয়ার রাষ্ট্রদূতের কাছে বিষয়টি ছিল তার ব্যক্তিগত অনুরোধ, রাষ্ট্রের কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত নয়।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

ProbashircityWebPopupUpdate