Long Popup (2)
সর্বশেষ

বিমানবন্দরে ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানোর নির্দেশ বিমানমন্ত্রীর

MinisterCity

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের সেবার মান ও ব্যাগেজ ব্যবস্থাপনার সার্বিক পরিস্থিতি সরাসরি তদারকি করতে আকস্মিক পরিদর্শনে গেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে বিমানবন্দর পরিদর্শনকালে তিনি যাত্রীসেবা ও ব্যাগেজ সরবরাহের প্রতিটি ধাপ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। এ সময় দুপুর ১টায় জেদ্দা থেকে চট্টগ্রাম হয়ে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট ঢাকায় অবতরণ করলে মন্ত্রী উড়োজাহাজের কার্গো হোল্ড খোলা থেকে শুরু করে যাত্রীদের হাতে লাগেজ পৌঁছানো পর্যন্ত পুরো প্রক্রিয়াটি সরেজমিনে যাচাই করেন।

Inner

পরিদর্শনকালে যাত্রীদের ভোগান্তি কমাতে ব্যাগেজ সরবরাহের সময়সীমা কমিয়ে আনার ওপর সর্বোচ্চ গুরুত্বারোপ করেন মন্ত্রী। সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্দেশে তিনি নির্দেশ দেন, উড়োজাহাজ অবতরণের পর প্যাসেঞ্জার গেট ও কার্গো হোল্ড খোলার সময়ের মধ্যে যেন সঠিক সমন্বয় থাকে। পাশাপাশি ফ্লাইট অবতরণের আগেই গ্রাউন্ড হ্যান্ডলিং কর্মীদের পরিকল্পিত ও সময়মতো উপস্থিতি নিশ্চিত করার কঠোর নির্দেশনা দেন তিনি। যাত্রীদের কাছে সেবার স্বচ্ছতা তুলে ধরতে ব্যাগেজ হ্যান্ডলিং কার্যক্রমের হালনাগাদ তথ্য জানাতে বিমানবন্দরে দ্রুত লাইভ মনিটরিং স্ক্রিন স্থাপনেরও নির্দেশ দেওয়া হয়।

যাত্রীসেবার মানোন্নয়নের পাশাপাশি বিমানবন্দরের সার্বিক পরিচ্ছন্নতার বিষয়েও কড়া বার্তা দেন পর্যটনমন্ত্রী। দেশি-বিদেশি যাত্রীদের স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে তিনি নিজে ঘুরে ঘুরে বিমানবন্দরের বিভিন্ন ওয়াশরুম পরিদর্শন করেন এবং সেগুলোর পরিচ্ছন্নতা কার্যক্রম নিবিড়ভাবে তদারকি করেন। মন্ত্রীর এই আকস্মিক পরিদর্শনকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক কাইজার সোহেল আহমেদ এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিকসহ সংশ্লিষ্ট দুই সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

ProbashircityWebPopupUpdate