Long Popup (2)
সর্বশেষ

সৌদি আরবে সোফা কারখানায় ১৬ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

7 20260810234625 copyeggProbashircityWebPopupUpdate

সৌদি আরবের রাজধানী রিয়াদে একটি সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ জন বাংলাদেশি কর্মীর মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল সোমবার দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেওয়া এক পোস্টে তিনি এই শোকবার্তা জানান।

শোকবার্তায় প্রধানমন্ত্রী নিহতদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। স্বজন হারানোর এই কঠিন ও দুঃসহ সময়ে সরকার ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে রয়েছে উল্লেখ করে তাদের জন্য প্রয়োজনীয় সব ধরনের সহায়তা নিশ্চিত করার কথা জানান তিনি।

মর্মান্তিক এই দুর্ঘটনায় নিহত প্রবাসীদের মরদেহ দ্রুততম সময়ে দেশে ফিরিয়ে আনার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ লক্ষ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং রিয়াদে অবস্থিত বাংলাদেশ মিশনকে সমন্বিতভাবে কাজ করার ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন তিনি। পাশাপাশি পুরো প্রক্রিয়ার বিষয়ে সরকারের পক্ষ থেকে সার্বক্ষণিক খোঁজখবর রাখা হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

ProbashircityWebPopupUpdate