Long Popup (2)
সর্বশেষ

সৌদি কারাগারে মৃত্যু, ২৮ দিন পর দেশে ফিরল প্রবাসীর মরদেহ

NewsProbashircityWebPopupUpdate

সৌদি আরবের কারাগারে মৃত্যুর ২৮ দিন পর দেশে ফিরেছে প্রবাসী তরুণ শাকিলের (২৮) লাশ। সরকারি উদ্যোগে দেশে আনার পর আজ শনিবার ভোরে কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের পূর্ব কাতিয়ারচর গ্রামে তাঁর লাশ পৌঁছায়। এর আগে গতকাল শুক্রবার দিবাগত রাতে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় তাঁর কফিন। একমাত্র উপার্জনক্ষম ছেলেকে হারিয়ে দিশাহারা পরিবারটির কান্নায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পরিবার সূত্রে জানা যায়, ২০১৯ সালে সচ্ছলতার আশায় ঋণ করে সৌদি আরবে গিয়েছিলেন শাকিল। কিন্তু কাজের অনুমতিপত্র বা আকামা নিয়ে নিয়োগকর্তার সঙ্গে জটিলতা দেখা দেওয়ায় তিনি কর্মস্থল ত্যাগ করেন। পরে অবৈধভাবে কাজ করার সময় পুলিশের হাতে আটক হয়ে তিনি কারাগারে যান। স্বজনদের দাবি, গত ১৫ মে কারাগারের একটি শীতাতপনিয়ন্ত্রণ (এসি) যন্ত্র বিস্ফোরিত হয়ে ধোঁয়া ছড়িয়ে পড়লে শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে শাকিলের মৃত্যু হয়। এর আগে তিনি ফোনে পরিবারকে নিজের শারীরিক দুর্বলতা ও কষ্টের কথা জানিয়ে দ্রুত দেশে ফিরিয়ে নেওয়ার আকুতি জানিয়েছিলেন।

শাকিলের লাশ দেশে আনতে প্রায় আট হাজার সৌদি রিয়ালের প্রয়োজন ছিল। পরে কিশোরগঞ্জ জেলা যুবদলের সভাপতি খসরুজ্জামান শরীফের মাধ্যমে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলমের হস্তক্ষেপে সরকারি সহায়তায় তাঁর লাশ দেশে আনা হয়। দেশে ফেরার আইনি প্রক্রিয়ার জন্য ধারদেনা করে সৌদিতে আইনজীবীর কাছে প্রায় দুই লাখ টাকা পাঠিয়েও ছেলেকে জীবিত ফেরত পায়নি পরিবারটি। এমন অবস্থায় অসহায় পরিবারটি সরকারের কাছে আর্থিক সহায়তার দাবি জানিয়েছে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুনProbashircityWebPopupUpdate