Long Popup (2)
সর্বশেষ

দেশে ঈদুল আজহার তারিখ ঘোষণা

1779025278 0f22f82f003a0dfefbdeProbashircityWebPopupUpdate

বাংলাদেশের আকাশে ১৪৪৭ হিজরি সনের পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী ২৮ মে সারা দেশে মুসলমানদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপিত হবে। আজ সোমবার (১৮ মে) সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্তের কথা জানান ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ।

এদিকে আগেই ঈদুল আজহার তারিখ ঘোষণা করেছে সৌদি আরব। গত রোববার (১৭ মে) দেশটিতে জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় আজ সোমবার থেকে সেখানে নতুন মাস গণনা শুরু হয়েছে। সে অনুযায়ী সৌদি আরবে আগামী ২৬ মে পবিত্র আরাফাতের দিন এবং ২৭ মে ঈদুল আজহা উদ্‌যাপিত হবে।

সৌদি আরবের পাশাপাশি মালয়েশিয়া ও ইন্দোনেশিয়াও পবিত্র জিলহজ মাস এবং ঈদুল আজহার তারিখ ঘোষণা করেছে। মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার কর্তৃপক্ষ জানিয়েছে, দেশ দুটিতে আজ সোমবার থেকেই জিলহজ মাস গণনা শুরু হয়েছে এবং আগামী ২৭ মে সেখানে পবিত্র ঈদুল আজহা পালিত হবে। এ ছাড়া সংযুক্ত আরব আমিরাতেও আগামী ২৭ মে পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপিত হবে বলে জানিয়েছে আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান কেন্দ্র।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate