সর্বশেষ

‘প্রবাসী কার্ড’ চালুর উদ্যোগ নিচ্ছে সরকার: মাহদী আমিন

1776511823 af0fb4817c1616aed0f8cccf0fbfab28 (1)Probashir city Popup 19 03

প্রবাসী বাংলাদেশিদের জন্য বিশেষ সুবিধার অংশ হিসেবে ‘প্রবাসী কার্ড’ চালুর উদ্যোগ নিয়েছে সরকার। সরকারের দুই মাস পূর্তি উপলক্ষে শনিবার (১৮ এপ্রিল) প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন। তিনি জানান, এই কার্ডের মাধ্যমে রেমিট্যান্স যোদ্ধারা ভবিষ্যতে নানা ধরনের সরকারি ও বেসরকারি সুবিধা ভোগ করতে পারবেন।

সংবাদ সম্মেলনে দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য নেওয়া পদক্ষেপগুলো তুলে ধরে মাহদী আমিন জানান, সরকার ইতিমধ্যে ৩৭ হাজার ৫৬৭টি পরিবারকে ‘ফ্যামিলি কার্ড’ প্রদান করেছে। এই কার্ডের মাধ্যমে প্রতিটি পরিবারকে মাসিক ২ হাজার ৫০০ টাকা করে নগদ আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে। একই সঙ্গে দেশের ১০টি জেলার ২২ হাজারের বেশি প্রান্তিক, ক্ষুদ্র ও মাঝারি কৃষককে ‘কৃষক কার্ড’ বিতরণ করা হয়েছে। এই কার্ডধারী কৃষকেরা নগদ অর্থায়নসহ মোট ১০টি বিশেষ সুবিধা পাচ্ছেন।

কৃষিখাতে সরকারের বড় প্রণোদনার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, দায়িত্ব গ্রহণের পরপরই বর্তমান সরকার ১২ লাখ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফ করে দিয়েছে। কৃষকদের স্বস্তি দিতে ও কৃষিখাতকে এগিয়ে নিতে পর্যায়ক্রমে এ ধরনের কৃষকবান্ধব কার্যক্রম আরও বাড়ানো হবে বলে প্রতিশ্রুতি দেন তিনি।

সরকারের সামগ্রিক সাফল্যের চিত্র তুলে ধরে মাহদী আমিন আরও জানান, দায়িত্ব গ্রহণের মাত্র দুই মাসের মধ্যেই নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকারের দৃশ্যমান অগ্রগতি হয়েছে, যা দেশে-বিদেশে ব্যাপকভাবে প্রশংসিত হচ্ছে। এই স্বল্প সময়ের মধ্যেই প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার ৬০টি উল্লেখযোগ্য ও জনকল্যাণমুখী পদক্ষেপ বাস্তবায়ন করেছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03