সর্বশেষ

নওগাঁয় নারী সেজে তেল নিতে গিয়ে ধরা পড়লেন যুবক

KkProbashircityWebPopupUpdate

নওগাঁর পত্নীতলায় বোরকা পরে নারী সেজে ফিলিং স্টেশনে তেল নিতে গিয়ে এক যুবক ধরা পড়ার ঘটনা ঘটেছে। বুধবার (১ এপ্রিল) রাতে উপজেলার নজিপুর বাজার এলাকার মামুন ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে ওই যুবকের পরিচয় জানা যায়নি।

এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে তা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। ভিডিওটিতে দেখা যায়, বোরকা পরিহিত এক ব্যক্তি বাইকে করে তেল নিতে এসেছেন। তার চালচলন ও শারীরিক গঠন দেখে পাম্পে উপস্থিত অন্যদের সন্দেহ হয়। পরে বোরকা খুলে দেখা যায় তিনি একজন পুরুষ। নেটিজেনরা এ ঘটনায় বিভিন্ন মন্তব্য করছেন। কেউ কেউ একে হাস্যরসাত্মক হিসেবে দেখছেন, আবার কেউ কেউ তীব্র সমালোচনা করছেন।

মেসার্স মামুন ফিলিং স্টেশনের মালিকের ছেলে অভি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “গতকাল রাতে পাম্পে গ্রাহকদের প্রচুর ভিড় ছিল। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তেল নিতে হচ্ছিল। হঠাৎ করেই বোরকা পরা এক ব্যক্তি তেল নিতে লাইনের সামনে চলে আসেন। তার অদ্ভুত আচরণ দেখে পাশে থাকা লোকজন তাকে ধরে ফেলেন। পরে জানা যায় তিনি একজন যুবক।”

অভি আরও বলেন, “বর্তমানে তেল সংকটের কারণে সাধারণ মানুষদের দীর্ঘ সময় লাইনে অপেক্ষা করতে হচ্ছে। সম্ভবত নারী সেজে ভিড় এড়িয়ে আগে তেল পাওয়ার আশায় তিনি এই কাজ করেছেন।” ঘটনার পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ওই যুবককে দ্রুত সেখান থেকে সরিয়ে দেওয়া হয় বলে পাম্প কর্তৃপক্ষ জানিয়েছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate
ProbashircityWebBannerUpdate