সর্বশেষ

হাসিনাকে ফেরাতে বাংলাদেশের অনুরোধ পর্যালোচনা করছে ভারত

India reviewing Bangladesh's request to return HasinaWeb Popup (3)

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ও ক্ষমতাচ্যুত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ পর্যালোচনা করছে ভারত। বুধবার (২৬ নভেম্বর) নয়াদিল্লিতে নিয়মিত ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, অনুরোধটি ভারতের বিদ্যমান বিচারিক ও আইনগত প্রক্রিয়ার আলোকে পরীক্ষা করা হচ্ছে।

বাংলাদেশের অন্তর্বর্তী সরকার গত শুক্রবার (২১ নভেম্বর) শেখ হাসিনাকে ফেরত পাঠানোর দাবিতে নতুন করে একটি চিঠি ভারতের কাছে পাঠায়। রোববার (২৩ নভেম্বর) পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন গণমাধ্যমকে চিঠি পাঠানোর বিষয়টি নিশ্চিত করেন। গত জুলাইয়ে সরকার পরিবর্তনের পর মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গত সোমবার রায় ঘোষণা করে।

রায়ে শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। একই মামলায় রাজসাক্ষী হওয়ায় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। রায় ঘোষণার পর দুজন দণ্ডিত আসামি ভারতের ভূখণ্ডে অবস্থান করছেন বলে সরকারি সূত্র জানিয়েছে।

রায় ঘোষণার দিনই বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে ভারত সরকারের কাছে শেখ হাসিনা ও কামালকে প্রত্যর্পণের দাবি জানায়। এরপর আইন উপদেষ্টা আসিফ নজরুল জানান, প্রয়োজন হলে পুনরায় চিঠি পাঠানো হবে। সর্বশেষ, সেই উদ্যোগের অংশ হিসাবে নতুন চিঠিটি দিল্লিতে পাঠানো হয়েছে।

ভারত এখনও চিঠির বিষয়ে কোনো সিদ্ধান্ত বা সময়সীমা জানায়নি। তবে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রক্রিয়াটি সম্পূর্ণরূপে আইনগত কাঠামোর মধ্যেই এগিয়ে নেওয়া হবে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup