Opens in a new tab
সর্বশেষ

সংযুক্ত আরব আমিরাত গেলেন বিমান বাহিনী প্রধান

Air Force Chief leaves for UAEWeb Popup (3)

বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান (বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি) সংযুক্ত আরব আমিরাতের সরকারি সফরে শনিবার (১৫ নভেম্বর) ঢাকা ত্যাগ করেছেন। রোববার (১৬ নভেম্বর) আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর—আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংযুক্ত আরব আমিরাতের এয়ার ফোর্স অ্যান্ড এয়ার ডিফেন্স কমান্ডারের আমন্ত্রণে বিমান বাহিনী প্রধান ১৬ থেকে ২০ নভেম্বর পর্যন্ত আমিরাত সফর করবেন। সফরকালে তিনি দুবাইয়ে আয়োজিত দুবাই ইন্টারন্যাশনাল এয়ার চিফস কনফারেন্স–২০২৫ এবং দুবাই এয়ার শো–২০২৫-এ অংশগ্রহণ করবেন, যেখানে বিভিন্ন দেশের বিমান বাহিনী নেতারা সমবেত হবেন।

সফরের অংশ হিসেবে বিমান বাহিনী প্রধান বিভিন্ন দেশের বিমান বাহিনী প্রধানসহ উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। এতে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা ও অভিজ্ঞতা বিনিময় হবে বলে আইএসপিআর জানিয়েছে। এসব আলোচনার মাধ্যমে পেশাগত সহযোগিতা বাড়বে এবং দ্বিপক্ষীয় সম্পর্ক আরও গভীর হবে বলে আশা করা হচ্ছে।

আইএসপিআর আরও জানায়, এই সফর বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে চলমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করবে। পাশাপাশি দুদেশের প্রতিরক্ষা খাতে সহযোগিতার নতুন দ্বার উন্মোচনেও ভূমিকা রাখবে।

উল্লেখ্য, নির্ধারিত কর্মসূচি শেষে বিমান বাহিনী প্রধান আগামী ২০ নভেম্বর দেশে ফিরবেন।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup