সর্বশেষ

নতুন নিয়মে পাসপোর্ট করতে মানতে হবে যেসব বিষয়

PassportsProbashir city Popup 19 03

বাংলাদেশ সরকার ই-পাসপোর্ট আবেদন প্রক্রিয়া আরও সহজ করতে এবং কাগজপত্রের ব্যবহার কমিয়ে আনতে নতুন নির্দেশনা জারি করেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ থেকে প্রকাশিত এ নির্দেশনায় আবেদনকারীদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা দেওয়া হয়েছে।

নতুন নির্দেশনায় যা যা রয়েছে
১. অনলাইন আবেদন বাধ্যতামূলক
ই-পাসপোর্টের আবেদনপত্র শুধুমাত্র অনলাইনে পূরণ ও দাখিল করা যাবে। সত্যায়িত কাগজপত্র বা আলাদা করে ছবি সংযুক্ত করার প্রয়োজন নেই।

২. পরিচয়পত্র সংযুক্তি
আবেদন ফরম পূরণের সময় জাতীয় পরিচয়পত্র (NID) অথবা ইংরেজি ভার্সনের অনলাইন জন্মনিবন্ধন সনদ (BRC) ব্যবহার করতে হবে।
অপ্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে পিতা বা মাতার NID নম্বর আবশ্যক।

৩. বয়সভিত্তিক দলিল প্রয়োজনীয়তা

১৮ বছরের নিচে: কেবল ইংরেজি ভার্সনের BRC
১৮–২০ বছর: NID অথবা BRC
২০ বছরের ঊর্ধ্বে: কেবল NID (বিদেশ থেকে আবেদন করলে BRC গ্রহণযোগ্য)
৪. আবশ্যিক ঘর পূরণ
আবেদন ফরমের তারকা (*) চিহ্নিত সব ঘর অবশ্যই পূরণ করতে হবে।

৫. দত্তক/অভিভাবকত্ব
এ সংক্রান্ত আবেদনপত্রের সঙ্গে সুরক্ষা সেবা বিভাগের অনুমোদিত আদেশ সংযুক্ত করতে হবে।

৬. ঠিকানা অনুযায়ী আবেদন
আবেদন সংশ্লিষ্ট পাসপোর্ট অফিস বা বাংলাদেশ মিশনে দাখিল করতে হবে।

৭. অপ্রাপ্তবয়স্কদের পাসপোর্ট মেয়াদ
১৮ বছরের নিচে আবেদনকারীদের জন্য ৫ বছর মেয়াদি এবং ৪৮ পৃষ্ঠার পাসপোর্ট ইস্যু করা হবে।

৮. টেকনিক্যাল সনদ
ডাক্তার, প্রকৌশলী, ড্রাইভার ইত্যাদি পেশাজীবীদের ক্ষেত্রে প্রাসঙ্গিক সনদ আপলোড করতে হবে।

৯. সরকারি কর্মচারীদের জন্য দলিল
GO, NOC, PRL আদেশ, পেনশন বই ইত্যাদি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ওয়েবসাইটে আপলোডকৃত থাকতে হবে এবং দাখিল করতে হবে।

১০. বিবাহ সংক্রান্ত দলিল
প্রয়োজন অনুযায়ী বিবাহ, নিকাহনামা অথবা তালাকনামা দাখিল করতে হবে।

১১. ফি ও ভ্যাট
দেশে ও বিদেশে উভয় ক্ষেত্রেই নির্ধারিত ফি, ভ্যাট ও অন্যান্য চার্জ প্রযোজ্য হবে।

১২. কূটনৈতিক পাসপোর্ট
এই আবেদন পররাষ্ট্র মন্ত্রণালয় অথবা পাসপোর্ট অধিদপ্তরের প্রধান কার্যালয়ে দাখিল করতে হবে।

১৩. জরুরি আবেদন
জরুরি অথবা অতিজরুরি আবেদন করলে পুলিশের ক্লিয়ারেন্স সনদ জমা দিতে হবে। সময়সীমা নির্ধারিত:

অতিজরুরি: ২ কর্মদিবস
জরুরি: ৭ কর্মদিবস
রেগুলার: ১৫ কর্মদিবস
১৪. আবেদনের সময় মূল দলিল দেখানো বাধ্যতামূলক
NID, BRC এবং প্রয়োজন অনুযায়ী টেকনিক্যাল সনদ অথবা সরকারি আদেশের মূল কপি সঙ্গে রাখতে হবে।

১৫. পাসপোর্ট রিইস্যু ও হারানো সংক্রান্ত আবেদন
রিইস্যুর ক্ষেত্রে পুরনো পাসপোর্ট এবং হারানো পাসপোর্টের ক্ষেত্রে জিডি ও ফটোকপি জমা দিতে হবে।

১৬. ৬ বছরের নিচের শিশুদের জন্য ছবি নির্দেশনা
ধূসর ব্যাকগ্রাউন্ডে ল্যাব প্রিন্ট করা ৩R সাইজের ছবি আবশ্যক।

১৭. ৬৫ বছরের বেশি বয়স্কদের জন্য সময়সীমা শিথিল
আগে যাদের কেবল ৫ বছর মেয়াদি পাসপোর্ট দেওয়া হতো, এখন সে শর্ত বাতিল করা হয়েছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03