সর্বশেষ

প্রতিবছর বিদেশে ১০ লাখ কর্মসংস্থান হচ্ছে: আসিফ নজরুল

Asif nazrulProbashir city Popup 19 03

প্রতি বছর বাংলাদেশ থেকে গড়ে অন্তত ১০ লাখ কর্মী বিদেশে কর্মসংস্থানের সুযোগ পাচ্ছেন এবং প্রবাসে তাদের অবদান দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এমন মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ড. আসিফ নজরুল।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) তিনি এই কথা বলেন, যখন আইএলও কার্যক্রম সংক্রান্ত বিষয়ে জাপানিজ পার্লামেন্টারিয়ান লীগের ৯ সদস্যের একটি প্রতিনিধি দল মন্ত্রণালয়ে সাক্ষাৎ করতে আসে। প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন দি কনস্টিটিউশনাল ডেমোক্রেটিক পার্টি অব জাপানের সেক্রেটারি জেনারেল মিসিহিরো ইশিবাশি।

সাক্ষাৎকালে উভয় পক্ষ দ্বিপাক্ষিক স্বার্থ ও বিশেষ করে জাপানে দক্ষ কর্মী প্রেরণাসহ বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন। ড. আসিফ নজরুল বলেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশ নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত অভিবাসন নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। এই লক্ষ্যে ১৩টি মন্ত্রণালয় জড়িত একটি জাতীয় স্টিয়ারিং কমিটি কাজ করছে।

ড. নজরুল জাপানের সঙ্গে বাংলাদেশের সুসম্পর্ককে আন্তর্জাতিক মঞ্চে অনন্য উদাহরণ হিসেবে উল্লেখ করেন। তিনি জাপানের গুরুত্বপূর্ণ অবদানের কথাও স্মরণ করান, বিশেষ করে স্বাধীন বাংলাদেশকে ১৯৭২ সালের ১০ ফেব্রুয়ারি প্রথম স্বীকৃতি দেওয়ার বিষয়টি।

এছাড়া তিনি জাপানের কাছে প্রবাসীদের দক্ষতা উন্নয়ন, ভাষা প্রশিক্ষণ ও সাংস্কৃতিক প্রস্তুতি নিশ্চিত করতে কিছু সহযোগিতার প্রস্তাব দেন। এর মধ্যে রয়েছে ভিসা প্রক্রিয়া সহজ করা, ঢাকায় জাপান ফাউন্ডেশন অফিস স্থাপন এবং জাপানি অর্থায়নে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন। তিনি টিটিসিগুলোর প্রশিক্ষণের মান বাড়াতে জাইকার মাধ্যমে জাপানি প্রশিক্ষক নিয়োগের আহ্বান জানান।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03