সর্বশেষ

সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আগুন

Fire in supreme court's appellate division storeroomWeb Popup (3)

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের তৃতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকাল প্রায় ১০টা ৪৫ মিনিটে ভবনের তৃতীয় তলার ছাদসংলগ্ন স্টোররুমে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ঘটনাস্থলে থাকা স্টোররুমে অফিসের বিভিন্ন কাগজপত্র, স্টেশনারি ও প্লাস্টিক সামগ্রী থাকায় আগুনে এসব দ্রব্য পুড়ে যায়। তবে তাৎক্ষণিকভাবে সুপ্রিম কোর্টের কর্মীরা ফায়ার এক্সটিংগুইশার ব্যবহার করে ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। এরপর ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে পৌঁছে পুরোপুরি আগুন নেভায়।

সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম সাংবাদিকদের জানান, আগুনে স্টোররুমের কিছু সামগ্রী ক্ষতিগ্রস্ত হলেও বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি। এটি মূলত অফিস ব্যবহারের স্টেশনারি ও প্লাস্টিকজাত দ্রব্যাদি সংরক্ষণের জন্য ব্যবহৃত হতো।

তিনি আরও জানান, স্টোররুমে কোনো মামলা সংক্রান্ত নথিপত্র বা গুরুত্বপূর্ণ দাপ্তরিক কাগজপত্র সংরক্ষিত ছিল না। ফলে বিচারিক কার্যক্রম বা প্রশাসনিক কাজকর্মে কোনো বিঘ্ন ঘটেনি। আগুন নিয়ন্ত্রণে থাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

আরও দেখুনঃ

 

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup