সর্বশেষ

আব্দুল হামিদকে ইন্টারপোলের মাধ্যমে দেশে ফেরানো হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

Abdul hamid will be brought back to the country through interpol home affairs advisorProbashir city Popup 19 03

সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদকে মাধ্যমে দেশে ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। বৃহস্পতিবার সন্ধ্যায় সৈয়দপুর বিমানবন্দর সড়কে বিক্ষোভরত ছাত্র-জনতার কাছে তিনি এই মন্তব্য করেন।

দিনাজপুরের বিরল থেকে ঢাকা ফেরার পথে সৈয়দপুর বিমানবন্দর সড়কে কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর গাড়িবহর আটকে বিক্ষোভ প্রদর্শন করেন ক্ষুব্ধ ছাত্র ও সাধারণ মানুষ। বিক্ষোভকারীরা ‘ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিচার চাই’ সহ বিভিন্ন স্লোগান দেন এবং সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশত্যাগের বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে জানতে চান।

বিক্ষোভকারীদের উদ্দেশে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশত্যাগের ঘটনায় তিনিও মর্মাহত। তিনি দাবি করেন, এই ঘটনা তার অজ্ঞাতসারেই ঘটেছে এবং এর সঙ্গে যারা জড়িত ছিল, তাদেরকে ইতোমধ্যে অব্যাহতি দেওয়া হয়েছে। এছাড়া এই ঘটনার তদন্তের জন্য একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি গঠন করা হয়েছে। তিনি আরও জানান, আব্দুল হামিদকে ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করা হবে।

স্বরাষ্ট্র উপদেষ্টার এই আশ্বাস বিক্ষোভকারীদের শান্ত করতে সহায়ক হবে বলে আশা করা যাচ্ছে। তিনি সাবেক রাষ্ট্রপতির পলায়নের ঘটনায় সরকারের কঠোর অবস্থান এবং দোষীদের বিচারের আওতায় আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03